খুব জলদিই বড় টুইস্ট আসতে চলেছে জি বাংলার ‘কমলা নিবাস’ ধারাবাহিকে। আদিত্য ও পল্লবীর মধ্যে যখন ভালোবাসার আগুন একটু একটু করে ধরছে, তখনই সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ। আর এই ‘তৃতীয় ব্যক্তি’ হয়েই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে অলিভিয়া মালাকার।

অলিভিয়া-র চরিত্রের নাম কী হবে তা এখনো জানা যায়নি। তবে তাঁর প্রবেশের সঙ্গে সঙ্গে তছনছ হতে চলেছে আদিত্য ও পল্লবীর সমীকরণ তা স্পষ্ট। কমলা নিবাসের গল্পের মোড় ঘুরবে এমএলএ কৈলাশ দেবনাথ ও তাঁর স্ত্রীর আগমনে। আর এই কৈলাশ দেবনাথের মেয়ের চরিত্রেই দেখা যাবে অলিভিয়াকে বলে খবর।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ অলিভিয়া। ছোটবেলা থেকে নাচের প্রতি ভালোবাসা। নাচ শেখা। আর সেই সূত্র ধরেই অভিনয়ের প্রথম সুযোগ মিলেছিল ‘পুলিশ ফাইলস’-এ। যদিও সেটা শিশুশিল্পী হিসেবে। ক্যামেরার সামনে নিয়মিত কাজ ক্লাস টুয়েলভের পর। তিনি স্টার জলসা, জি বাংলাসহ বিভিন্ন চ্যানেলের জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘ইরাবতীর চুপকথা’, 'গৌরী এলো', এবং 'কথা'। 'মেঘ বৃষ্টির মলাট' নামক একটি বাংলা সিনেমাতেও তিনি অভিনয় করেছেন অলিভিয়া।
যদিও লম্বা সময় ধরে বাংলা টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপি আসছে না, তবে ‘কমলা নিবাস’ একসময় টিআরপি-তে দুর্দান্ত নম্বর পেয়েছে। কড়া টক্কর দিয়েছে প্রতিপক্ষ। ধারাবাহিকে শুরুর দিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মধ্যবয়সী এক দম্পতি—শ্রীনিবাস গুহ ও তাঁর স্ত্রী কমলাকে কেন্দ্র করে এই ধারাবাহিক। সারা জীবন বহু কষ্ট করে মানুষ করেছে ছেলেমেয়েদের। থেকেছে ভাড়া বাড়িতে। তবে জীবনের শেষ প্রান্তে এসে যারা নিজের বাড়ির স্বপ্ন দেখে। সঙ্গে শ্রীনিবাস ও কমলার মেয়েরা, যথা ঝিনুক, পল্লবীর জীবনের নানা জটিলতাও উঠে আসছে এখানে। আর পল্লবী চরিত্রে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে। আর পল্লবীর লাভ ইন্টারেস্ট আদিত্যর চরিত্রে দেখা যাচ্ছেঅভিনেতা ঋদ্ধিষ চৌধুরীকে।
এখন দেখার অলিভিয়া মালাকার আসার পর গল্পে কোন মোড় আসে। প্রসঙ্গত, কমলা নিবাসের হিন্দি সংস্করণ লক্ষ্মী নিবাস-এ এই চরিত্রের নাম ছিল মাহি। হতে পারে, বাংলাতেও হয়তো এই একই নাম ব্যবহার করবেন নির্মাতারা। তবে নাম যাই হোক, নাকে দড়ি দিয়ে সকলকে ঘোরাতে প্রস্তুত অলিভিয়া। প্রতিদিন সন্ধ্য়া সাড়ে ৬টায় জি বাংলায় সম্প্রচার হয় কমলা নিবাস। আর ঠিক ওই সময় স্টার জলসায় সদ্য শুরু হয়েছে তিলোত্তমা। যাতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিতা দে-কে। ইতিমধ্যেই তিলোত্তমার গল্প বেশ টানটান। এখন টিআরপি-র ফল আসলেই বোঝা যাবে, দর্শকরা কাকে এগিয়ে রাখছে।
{{/usCountry}}এখন দেখার অলিভিয়া মালাকার আসার পর গল্পে কোন মোড় আসে। প্রসঙ্গত, কমলা নিবাসের হিন্দি সংস্করণ লক্ষ্মী নিবাস-এ এই চরিত্রের নাম ছিল মাহি। হতে পারে, বাংলাতেও হয়তো এই একই নাম ব্যবহার করবেন নির্মাতারা। তবে নাম যাই হোক, নাকে দড়ি দিয়ে সকলকে ঘোরাতে প্রস্তুত অলিভিয়া। প্রতিদিন সন্ধ্য়া সাড়ে ৬টায় জি বাংলায় সম্প্রচার হয় কমলা নিবাস। আর ঠিক ওই সময় স্টার জলসায় সদ্য শুরু হয়েছে তিলোত্তমা। যাতে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিতা দে-কে। ইতিমধ্যেই তিলোত্তমার গল্প বেশ টানটান। এখন টিআরপি-র ফল আসলেই বোঝা যাবে, দর্শকরা কাকে এগিয়ে রাখছে।
{{/usCountry}}