...
...
Next Story

‘পাকিস্তান ড্রোন অ্যাটাক শুরু করে…’! দাদাগিরিতে অপারেশন সিঁদুরের নায়ক, স্যালুট দেবের

দেশের হয়ে শত্রুপক্ষের মুখোমুখি হন যে নায়করা, তাঁরাই এবারে দাগিরির মঞ্চে। স্বাধীনতা দিবস উপলক্ষে আসছে দাদাগিরি-র বিশেষ এপিসোড।

Published on: Aug 13, 2026, 19:01:00 IST
Advertisement

সদ্যই জি বাংলায় শুরু হয়েছে দাদাগিরি-র নতুন সিজন। যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে নেটপাড়ার। এবারের সিজনের সবচেয়ে বড় আকর্ষণ হল দাদাগিরি-তে দেবের সঞ্চালনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফেলে যাওয়া জুতোয় পা গলিয়েছেন দেব। জিতেও নিয়েছেন গোটা বাংলার মন।

দাদাগিরি-র নতুন এপিসোডের আপডেট।
দাদাগিরি-র নতুন এপিসোডের আপডেট।

এবার সামনে এল দাদাগিরি-র স্বাধীনতা দিবস স্পেশাল প্রোমো। যেখানে দেখা গেল দেশের হয়ে শত্রুপক্ষের মুখোমুখি হন যে নায়করা, তাঁরাই এবারে দাগিরির মঞ্চে। প্রোমোয় দেখা গেল দেশের তি যোদ্ধাকে। অপারেশন সিঁদুরে অংশ নেওয়া তরুণ কুমার বিশ্বাস, কার্গিল যুদ্ধের নায়ক রনেন্দ্রু চক্রবর্তী ও এক্স আর্মি অনুপ কুমার মাহাতো।

২০২৫ সালের ৭ থেকে ৮ মে রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সামরিক বাহিনী 'অপারেশন সিঁদুর' নামে একটি নিখুঁত অপারেশন চালায়। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দেয়।

আর ভারতের এই অপারেশন সিঁদুরে ভাগ নিয়েছিলেন এক বাঙালি যোদ্ধা তরুণ কুমার বিশ্বাস। দাদাগিরিতে এসে সেদিনের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাঁকে বলতে শোনা যায়, ‘পাকিস্তান থেকে ড্রোন অ্যাটাক শুরু করে, ওগুলোকে নষ্ট করতে হয়েছে আমাদের।’ আর এই বাহাদুরির কথা শুনে স্যালুট ঠুকতে দেখা যায় দেবকেও।

চলতি বছরের ২৯ জুন থেকে শুরু হয়েছে দাদাগিরি-র নতুন সিজন। উদ্বোধনী পর্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুনীল ছেত্রী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং শানের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই নিজের ছাপ ফেলেছেন দেব। শো শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে, সৌরভের সঙ্গে যে ক্রমাগত তুলনা হবে তা তিনি জানতেন। এমনকী, অফার পাওয়ার পর প্রথম ফোনটা করেছিলেন বাংলার মহারাজকেই। এমনকী, দেবকে সঞ্চালনার টিপসও দিয়েছিলেন দাদা। প্রতি শনি ও রবিবার রাত ৯:৩০ মিনিটে নিয়মিত সম্প্রচারিত হচ্ছে জি বাংলায়। আর জি ফাইভ অ্য়াপেও দেখা যাচ্ছে দাদাগিরি।

এবারের সিজনের মূল মন্ত্র হল- 'দাদাগিরি না করেও, দাদাগিরি করা যায়।' পুরনো ‘দাদাগিরি’তে অরিজিতের সেই বিখ্যাত গানটিও বদলানো হয়েছে। নতুন থিম সংটি গেয়েছেন ঈশান মিত্র। জানা যায় যে, পারিশ্রমিক নিয়ে মতানৈক্যের কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায় ছেড়েছিলেন দাদাগিরি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe