...
...
Next Story

Top 10 Male Actors: অরম্যাক্স সেরা দশ নায়কের তালিকায় চমক, শাহরুখকে টপকে ১ নম্বরে প্রভাস! প্রথম দশে কারা?

অগস্ট ২০২৬-এর জনপ্রিয় পুরুষ তারকাদের তালিকা প্রকাশ করেছে অরম্যাক্স মিডিয়া। এই তালিকায় বলিউডের মাত্র তিন তারকা জায়গা করে নিয়েছেন। অন্যদিকে দক্ষিণী তারকাদের দাপট দেখা গিয়েছে প্রথম দশে। শাহরুখ খানকে পিছনে ফেলে তালিকার শীর্ষে রয়েছেন প্রভাস।

Published on: Sep 22, 2026, 16:31:21 IST
Advertisement

প্রতি মাসেই দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের তালিকা প্রকাশ করে অরম্যাক্স মিডিয়া। এবার প্রকাশ্যে এসেছে অগস্ট ২০২৬-এর জনপ্রিয় পুরুষ তারকাদের টপ ১০ তালিকা। এই তালিকায় বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় তারকার নাম রয়েছে। তবে নজর কেড়েছে দক্ষিণী তারকাদের আধিপত্য। প্রথম দশে বলিউডের মাত্র তিন অভিনেতা জায়গা করে নিয়েছেন।

সেরা দশ নায়কের তালিকায় শাহরুখকে টপকে ১ নম্বরে প্রভাস।
সেরা দশ নায়কের তালিকায় শাহরুখকে টপকে ১ নম্বরে প্রভাস।

তালিকার শেষ তিনে কারা?

অরম্যাক্সের অগস্টের তালিকায় ১০ নম্বরে রয়েছেন রণবীর সিং। ‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পরেও এই তালিকায় তাঁকে দশম স্থানে দেখা গিয়েছে। ৯ নম্বরে রয়েছেন ‘RRR’ খ্যাত রাম চরণ। অন্যদিকে, ৮ নম্বরে জায়গা পেয়েছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

টপ ৩-এ জায়গা হয়নি যশ, সূর্য ও মহেশ বাবুর

তালিকায় ৭ নম্বরে রয়েছেন দক্ষিণী সুপারস্টার যশ। ‘টক্সিক’ নিয়ে চর্চার পাশাপাশি বর্তমানে ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয় করার জন্যও খবরের শিরোনামে রয়েছেন তিনি।

৬ নম্বরে রয়েছেন অভিনেতা সূর্য। ৫ নম্বরে জায়গা পেয়েছেন মহেশ বাবু। এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি ঘোষণার পর থেকেই তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

চার নম্বরে আল্লু অর্জুন

‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন রয়েছেন তালিকার ৪ নম্বরে। বর্তমানে তাঁর পরবর্তী ছবি ‘রাকা’ নিয়ে চর্চায় রয়েছেন অভিনেতা। এখনও ছবিটির পোস্টার প্রকাশ্যে এসেছে, তবে টিজার বা ট্রেলার মুক্তি পায়নি।

অরম্যাক্সের অগস্টের তালিকায় ৩ নম্বরে রয়েছেন থলাপতি বিজয়। অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার পরও তাঁর জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি, তালিকায় সেই ছবিই ধরা পড়েছে। তাঁর আসন্ন ছবি ‘জননায়গন’ নিয়েও চলছে জোর চর্চা।

২ নম্বরে রয়েছেন শাহরুখ খান। তাঁর ‘কিং’ এখনও মুক্তি পায়নি, তবুও জনপ্রিয়তার নিরিখে তালিকার প্রথম তিনে জায়গা করে নিয়েছেন বলিউডের ‘কিং খান’।

তবে অগস্টের অরম্যাক্স তালিকার শীর্ষস্থান দখল করেছেন প্রভাস। অর্থাৎ জনপ্রিয়তার এই তালিকায় শাহরুখ খানকে পিছনে ফেলে ১ নম্বরে রয়েছেন ‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks