মা-বাবা হতে চলেছেন টলিউডের জনপ্রিয় দম্পতি পরিচালক রাজা চন্দ্র ও অভিনেত্রী পিয়ান সরকার। হয়ে গেল পিয়ানের সাধ। হবু মা-বাবার মিষ্টি ছবি-ভিডিয়ো মন কেড়ে নিল নেটপাড়ার। আট বছরের সুখী দাম্পত্যের পর এবার দুই থেকে তিন হওয়ার পালা।
সাধের সাজুগুজুতে সুন্দরী পিয়ান

পিয়ানের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে পিয়ানকে দেখা গেল তাঁকে নীল রঙের সোনালি জরির কাজ করা শাড়িতে। রাজা পরেছিলেন সাদা রঙের পঞ্জাবি। জীবনের এই বিশেষ দিনে পিয়ানকে সাজলেন গা ভরা সোনার গয়না, খোঁপায়। চুলে ফুল লাগানো, সিঁথি ভরা সিঁদুর, কপালে লাল টিপ। বেবিবাম্প আগলে একাধিক ছবি তুলেছেন।
বউকে খাইয়ে দিলেন রাজা
পিয়ান নিজের পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শুধু প্রাপ্তিগুলোই গুনে চলেছি…’। একটি ভিডিয়োতে দেখা গেল সাধের দিন বউকে পরম যত্নে খাবার খাইয়ে দিচ্ছেন রাজা। আর খাবার মুখে নিয়ে আদুরেভাবে রাজার দিকে তাকাচ্ছেন হবু মা। দম্পতির এই মিষ্টি ভিডিয়ো মন কেড়ে নিয়েছে সকলের। শুভেচ্ছায় ভরিয়েছেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ।
পিয়ানকে শুভেচ্ছা টলিপাড়ার
মিত্তির বাড়ি নায়িকা পারিজাত মন্তব্য লিখেছেন, ‘থু থু থু থু…’! অর্থাৎ হবু মা-বাবাকে সমস্ত খারাপ নজর থেকে চান বাঁচাতে। মিশমি দাস, স্বস্তিকা দত্ত, মিমি দত্ত, নুসরত ফারিয়া, রোশনি ভট্টাচার্যরাও শুভেচ্ছা ও আদরে ভরালেন রাজা ও পিয়ানকে।
কী কী খাবার ছিল মেনুতে?
ছবিতে দেখা যাচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে হবু মায়ের থালা। নানা রকমের পদ রান্না হয়েছে। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, শুক্তো, মাছের কালিয়া, পাতুরি, পাবদা, চাটনি, পায়েস, মিষ্টি দিয়ে সাজানো থালা।
{{/usCountry}}ছবিতে দেখা যাচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে হবু মায়ের থালা। নানা রকমের পদ রান্না হয়েছে। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, শুক্তো, মাছের কালিয়া, পাতুরি, পাবদা, চাটনি, পায়েস, মিষ্টি দিয়ে সাজানো থালা।
{{/usCountry}}টলিপাড়ার জনপ্রিয় পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকার-এর প্রেম ও বিয়ের গল্পটি কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। এক মডেল হান্ট প্রতিযোগিতায় পিয়ান ছিলেন প্রতিযোগী আর রাজা ছিলেন বিচারক। প্রথম দেখাতেই সুন্দরী পিয়ানের প্রেমে পড়ে যান রাজা। ২০১৮ সালের ২৪শে নভেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
'চ্যালেঞ্জ ২', 'রংবাজ', 'টার্গেট', 'সুলতান: দ্য সেভিয়ার'-এর মতো একাধিক জনপ্রিয় ও কমার্শিয়াল বাংলা সিনেমা পরিচালনা করেছেন রাজা। পিয়ানকে দেখা গিয়েছে ম্যাজিক, সেভিংস অ্যাকাউন্ট-এর মতো সিনেমায়। কাজ করেছেন শুভ বিবাহ সিনেমাতেও। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন প্রথম সারির ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেলিং এবং ফ্যাশন শুটে দেখা যায় পিয়ানকে।