Dananeer Mobeen: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস গল্প অবলম্বনে তৈরি হয়েছে একাধিক ছবি। তবে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস ছবিটি বলিউডকে নিয়ে গিয়েছিল অন্য মাত্রায়। কিন্তু এবার এই ছবিটি নিয়ে মন্তব্য করতে গিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন।
Dananeer Mobeen: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘দেবদাস’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে একাধিক ছবি। তবে ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দেবদাস’ ছবিটি বলিউডকে নিয়ে গিয়েছিল অন্য মাত্রায়। এই ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত। সিনেমাটি শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বের মানুষের কাছে একটা আলাদা মাইলস্টোন তৈরি করতে পেরেছিল। কিন্তু এবার এই ছবিটি নিয়ে মন্তব্য করতে গিয়েই বিতর্কে জড়িয়ে পড়লেন পাকিস্তানি অভিনেত্রী দানানির মোবিন।
‘দেবদাস’ নিয়ে মন্তব্য করে বিতর্কে পাকিস্তানি অভিনেত্রী
‘দেবদাস’ প্রসঙ্গে দানানির
সম্প্রতি পাক- অভিনেত্রী এই ইউটিউব চ্যানেলে এই ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এটা কোনও গল্প? একজন মদ্যপ। একজন মহিলা যার কোন আত্মসম্মান নেই। অন্য মহিলা যে পুরুষের নিয়ন্ত্রণের অধীনে থাকতেই ভালোবাসে। এটাকে কালজয়ী বলা হয় কেন? কেন এটা কি মানুষ ভালো বলে? শুধুমাত্র এবং পোশাকের আধিপত্য আছে। কিন্তু গল্প? কেন আমরা মদ্যপানকে এতটা মহান করে দেখব?’
পাক অভিনেত্রীর এই বক্তব্য কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অভিনেত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে একজন লেখেন, ‘দেবদাস শুধুমাত্র মদ্যপানের গল্প নয়!’ অন্য একজন লিখেছেন, ‘যদি মদ্যপানকে মহান করে দেখানো হতো তাহলে দেবদাস সিনেমার শেষে অনেক শান্তিতে থাকতে এবং পরিবারের সঙ্গে একসঙ্গে থাকতেন।’
একজন লিখেছেন, ‘আপনি গল্পটি মনে হয় বুঝতেই পারেননি। এই উপন্যাসে সামাজিক শ্রেণী বিভাজন এবং ইগোর ছবি তুলে ধরা হয়েছে। যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না।’ কেউ কেউ অভিনেত্রীকে সিনেমাটি আবার ভালো করে দেখার পরামর্শ দিয়েছেন কেউ আবার লিখেছেন অভিনেত্রীর চিকিৎসকের প্রয়োজন।
দেবদাস ছিল শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে সঞ্জয় লীলা বনসালির নির্মিত একটি চলচ্চিত্র, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তৎকালীন সবচেয়ে ব্যয়বহুল এই ভারতীয় চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে এবং এটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে।