...
...
Next Story

ক্যাটরিনাকে বডি শেমিং, বিগ বসে সলমনের ধমকের পর ক্ষমা চাইল পাকিস্তানি RJ

সন্তান জন্ম দেওয়ার পর অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ওজন বৃদ্ধি নিয়ে নেটপাড়ায় চলা কটাক্ষ ও বডি-শেমিংয়ের বিরুদ্ধে বিগ বস বাংলায় তীব্র প্রতিবাদ জানান সলমন খান। আর এবার ভাইজানের চরম হুঁশিয়ারির পরেই ভয়ে সুর বদলালেন পাকিস্তানি আরজে ডক্টর এজাজ ওয়ারিস।

Published on: Sep 21, 2026, 12:59:43 IST
Advertisement

অম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের উপস্থিতি নজর কেড়েছিল সবার। কিন্তু সেই অনুষ্ঠানে সদ্য মা হওয়া অভিনেত্রীর লুক নিয়ে রিভিউ দিতে গিয়ে, ক্যাটরিনার গর্ভাবস্থা পরবর্তী ওজন বৃদ্ধি নিয়ে কিছু কুমন্তব্য করেন পাকিস্তানি আরজে ডক্টর এজাজ ওয়ারিস। শুধু নেটিজেনরাই নন, এই ঘটনার পর পাকিস্তানি অভিনেতা আলি জাফরও ওই আরজের মন্তব্যকে তীব্র সমালোচনা করেন এবং ক্যাটরিনার পাশে দাঁড়ান।

বিগ বস ধুয়ে দেন সলমন

সলমনের ধমকের পর ক্যাটরিনা কাইফের কাছে ক্ষমা চাইলে পাকিস্তানি আরজে।
সলমনের ধমকের পর ক্যাটরিনা কাইফের কাছে ক্ষমা চাইলে পাকিস্তানি আরজে।

বিষয়টি কানে পৌঁছতেই চুপ থাকেননি সলমন। বিগ বস ২০-এর মঞ্চে ট্রোলদের কড়া ভাষায় জবাব দিয়ে সলমন প্রশ্ন তোলেন, ‘গর্ভধারণের পর স্বাভাবিকভাবেই প্রতিটি নারীর ওজন বাড়ে। কিন্তু নিজের পরিচয় লুকিয়ে যারা অন্যদের মুখ আর ওজন নিয়ে ট্রোল করে, তারা আসলে নিজেদের চেহারা নিয়েই অসন্তুষ্ট।’ তিনি আরও বলেন, ক্যাটরিনা এখন নিজের সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তিনি যখন ছবিতে ফিরবেন তখন ঠিক ফিট হয়ে যাবেন।

সলমনের এই ক্ষোভ প্রকাশের পরই টনক নড়ে পাকিস্তানি আরজের। একটি ভিডিও বার্তা পোস্ট করে এজাজ বলেন, ‘সলমন ভাইয়ের বক্তব্য শোনার পর আমি বুঝতে পেরেছি আমার মন্তব্য ভুল ছিল। ক্যাটরিনা ও সলমন— দুজনেরই আমি বড় অনুরাগী। ভিডিয়োর রিচ বাড়াতে হালকা রসিকতা করতে গিয়ে এমনটা বলে ফেলেছিলাম, কিন্তু কাউকে বডি-শেমিং করা আমার উদ্দেশ্য ছিল না। ক্যাটরিনা ও তাঁর অনুরাগীদের মনে আঘাত দিয়ে থাকলে আমি মন থেকে ক্ষমাপ্রার্থী।’

ইজাজ আরও জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাঁর সমালোচনা করায় তাঁর মনে একটা বোঝা তৈরি হয়েছিল। তবে সমালোচনার ভয়ে তিনি ক্ষমা চাইছেন না, বরং নিজের ভুল বুঝতে পেরেই আন্তরিকভাবে ক্ষমা চাইছেন। ট্রোল হওয়ার পর তিনি নিজের পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks