Sign in

পাকিস্তানি শিল্পীদের বয়কট ভারতের, তাহলে কীভাবে ইমরানের ছবিতে গাইবেন মুস্তাফা?

অবশেষে বহু প্রতীক্ষিত ছবি ইমরান হাশমির আওয়ারাপন ২- এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে ইমরান ছাড়া অভিনয় করবেন শাবানা আজমি এবং দিশা পাটানি।

Published on: Aug 6, 2026, 20:34:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অবশেষে বহু প্রতীক্ষিত ছবি ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’- এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। ছবিতে ইমরান ছাড়া অভিনয় করবেন শাবানা আজমি এবং দিশা পাটানি। বৃহস্পতিবার এই ছবির প্রথম ঝলক দেখে ইতিমধ্যেই নস্টালজিয়ায় ভাসছে গোটা দর্শক মহল। ছবির প্রথম ঝলক তুলে ধরার পাশাপাশি আরও একটি খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

কীভাবে ইমরানের ছবিতে গাইবেন মুস্তাফা?
কীভাবে ইমরানের ছবিতে গাইবেন মুস্তাফা?

আওয়ারাপন ছবির বিখ্যাত গান ‘তেরা মেরা রিশতা’ নতুন রূপে সেজে আসবে এই ছবিতে। আর এই গান গাইবেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, যেখানে পাকিস্তানি শিল্পীদের ভারতে বয়কট করা হয়েছে সেখানে কিভাবে একজন পাকিস্তানি গায়ক ভারতের সিনেমার গান গাইবেন?

আরও পড়ুন: বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

বলিউড সূত্র থেকে জানা গিয়েছে, গানটি গাওয়ানো হলেও ছবিতে ব্যবহার করা হবে না। যদি ছবিতে গানটি থাকে তাহলে সেন্সরের ছাড়পত্র পেতে সমস্যা হতে পারে, তাই গানটি শুধুমাত্র প্রচারের জন্য ব্যবহার করা হবে। সিনেমায় এই গান রাখা হবে না। এই গানটির রেকর্ডিং হবে দুবাইতে, যদিও এই বিষয় নিয়ে এখনও সংগীত শিল্পী বা নির্মাতারা মুখ খোলেননি।

প্রসঙ্গত, ২০১৬ সালে উরি হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর ফের এই নিষেধাজ্ঞা জোরদার করা হয়। এরপর এই ছবিতে পাকিস্তানি শিল্পীর গান গাওয়ার প্রসঙ্গে উঠে আসায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে সকলের মনে।

আরও পড়ুন: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?

‘আওয়ারাপন ২’ মুক্তির তারিখ

মুকেশ ভাট এবং বিশেষ ফিল্মস উপস্থাপিত, 'আওয়ারাপন ২' প্রযোজনা করেছেন বিশেষ ভাট, পরিচালনা করেছেন নিতিন কক্কর এবং চিত্রনাট্য লিখেছেন বিলাল সিদ্দিকী। ছবিটি ২০২৬ সালের ১৪ অগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এর সর্বভারতীয় প্রেক্ষাগৃহ পরিবেশনার দায়িত্বে আছে পেন মারুধর। স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে এটি সানি দেওলের 'বাটওয়ারা ১৯৪৭'-এর মুখোমুখি হবে।