...
...
Next Story

Paoli Dam: কোন বিশেষ কারণে দক্ষিণীরা রাজনীতির মঞ্চে দেখতে চান সিনে তারকাদের? জানালেন পাওলি

Paoli Dam: সিনেমা জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশ করার বিষয়টা নতুন কিছু নয়। এর আগেও টলিউড বা বলিউডের একাধিক তারকাদের দেখা গিয়েছে রাজনীতিতে প্রবেশ করতে। যদিও বিগত কিছু বছরে এই হার বেড়েছে অনেকটাই।

Published on: May 24, 2026, 19:10:32 IST
Advertisement

Paoli Dam: সিনেমা জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশ করার বিষয়টা নতুন কিছু নয়। এর আগেও টলিউড বা বলিউডের একাধিক তারকাদের দেখা গিয়েছে রাজনীতিতে প্রবেশ করতে। যদিও বিগত কিছু বছরে এই হার বেড়েছে অনেকটাই। রাজনীতির মঞ্চে তারকাদের দেখলে ভোট বাক্স ভর্তি হয়, এমনটা ধারণা থাকে অনেকেরই। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, দক্ষিণ ভারতের সাধারণ মানুষ নিজে থেকে চান দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি তারকারা যাতে রাজনীতিতে যোগদান করেন।

পাওলি
পাওলি

সম্প্রতি রাজ্য রাজনীতি এবং ইন্ডাস্ট্রি বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পাওলি দাম বলেন, ‘দক্ষিণ ভারতের মানুষরা চান যাতে সিনেমা জগতের তারকারা রাজনীতিতে আসুক। এর পেছনে সব থেকে বড় কারণ হলো দক্ষিণ ভারতের মানুষরা অভিনেতাদের ভগবানের মতো পুজো করেন। ওঁরা ভাবেন যাদের তাঁরা ভগবানের আসনে বসিয়েছেন তাঁরা যদি রাজনীতির মঞ্চে আসেন তাহলে তাঁদের রক্ষা করবেন আর এই চিন্তা ভাবনা থেকেই দক্ষিণ ভারতের মানুষরা চান তারকারা রাজনীতিতে আসুক।’

আরও পড়ুন: রঙিন সুতোয় বোনা মেয়েবেলা, মাকে স্মরণ করে কোন স্মৃতি হাতড়ালেন চূর্ণী

আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে পাওলি দাম আরও বলেন, ‘দক্ষিণ ভারতের মানুষরা নিজেদের পছন্দের তারকাদের রাজনীতির মঞ্চে দেখতে চান কারণ তারকারা তাঁদের কাছে গড ফিগার। ওঁরা পছন্দের তারকাদের ভালোবাসেন, প্রত্যেক শুক্রবার সিনেমা হলে সিনেমা দেখতে যান, ওঁরা চায় পছন্দের তারকার রাজনীতিতে এসে তাঁদের কিছু সুবিধা করে দিক। সব থেকে বড় কথা ওরা পছন্দের তারকাদের দ্বারা চালিত হতে চায়।’

দক্ষিণ ভারতের তারকাদের মধ্যে রজনীকান্ত থেকে শুরু করে বিজয় থালাপতি, বহু নামিদামি ব্যক্তিত্বদের দেখা গিয়েছে রাজনীতির ময়দানে যোগদান করতে এবং সক্রিয়ভাবে রাজনীতি করতে। পাওলির মতে, রাজনীতি একটা আদর্শের জায়গা। কেউ যদি আদর্শের জায়গা থেকে রাজনীতিকে সাপোর্ট করে সেটাও যেমন তার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি অন্য কোন ব্যক্তিগত কারণে রাজনীতিতে জয়েন করে সেটাও একদমই তার ব্যক্তিগত ব্যাপার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe