...
...
Next Story

Paoli Dam: 'একেই বলে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো...', অনুপমের প্রশংসায় পঞ্চমুখ পাওলি

Paoli Dam: রাজ্যের পালা বদলের পর অনেকেই জানিয়েছিলেন, বিগত ১৫ বছরে বাইরের কেউ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চাননি। বাইরে থেকে যেহেতু বিনিয়োগ আসেনি তাই অনেক ভালো ছবি তৈরি হতে গিয়েও হয়নি।

Published on: Jun 29, 2026, 18:05:42 IST
Advertisement

Paoli Dam praised Anupam Kher: রাজ্যের পালা বদলের পর অনেকেই জানিয়েছিলেন, বিগত ১৫ বছরে বাইরের কেউ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চাননি। বাইরে থেকে যেহেতু বিনিয়োগ আসেনি তাই অনেক ভালো ছবি তৈরি হতে গিয়েও হয়নি। তবে এবার নতুন সরকার গঠন হতেই বাইরে থেকে বিনিয়োগ আসতে শুরু করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যার অন্যতম উদাহরণ অনুপম খের।

অনুপমের প্রশংসায় পঞ্চমুখ পাওলি
অনুপমের প্রশংসায় পঞ্চমুখ পাওলি

২৬ বছর আগে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজনার সূত্রে বাংলায় এসেছিলেন অনুপম খের। এরপর আর বাংলার সঙ্গে তেমনভাবে যোগাযোগ ছিল না অভিনেতার। কিন্তু রাজ্যের পালাবদলের পরেই আবার একটি নতুন সিনেমার হাত ধরে বাংলায় ফিরে এলেন অনুপম।

আরও পড়ুন: চেয়েছিলেন অটোগ্রাফ, পান গোটা ঠিকানা, কার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন মৈত্রেয়ী?

ছবির নাম ‘শুরু থেকে শুরু’। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন পাওলি দাম, টোটা রায়চৌধুরী এবং রাহুল বোস। প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে মিলিত বিনিয়োগে এই ছবির প্রযোজক হতে চলেছেন অনুপম খের।

সম্প্রতি অনুপমের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পাওলি বলেন, ‘আমার মনে হয় একেই বলে আক্ষরিক অর্থে বাংলা সিনেমার পাশে থাকা। অনেকেই বলেছে বাংলা সিনেমার পাশে থাকা উচিত, কিন্তু সেভাবে কেউ কিছুই করেননি। কিন্তু সেটা করে দেখালেন অনুপম খের। আমি চাই অনুপম খেরের মতো আরও অনেক মানুষ বাইরে থেকে আসুক বাংলার পাশে দাঁড়ানোর জন্য। বাংলা ছবিতে বিনিয়োগ করার জন্য।’

পাওলির কথায়, ‘অনেকেই হয়তো মুখে বলে দেন বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত কিন্তু অনুপম খের যা করলেন সেটাকে বলে আক্ষরিক অর্থে পাশে দাঁড়ানো। এটাকেই বলে শুরু থেকে শুরু। আশা করি ভবিষ্যতে এমন অনেক কাজ এমন দেখতে পাব।’

অনুপম খেরের প্রথম ছবি ‘সারাংশ’ দেখার পরেই অভিনেতার বড় ফ্যান হয়ে গিয়েছিলেন পাওলি। একজন অল্পবয়স্ক অভিনেতা যেভাবে একজন প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেছিলেন, তা দেখে মুগ্ধ হয়েছিলেন পাওলি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe