...
...
Next Story

'যে শিখিয়েছে জীবনের আসল অর্থ', জন্মদিনে পিয়াকে ভালোবাসার ভরালেন পরমব্রত

স্ত্রীর জন্মদিন বলে কথা, জমজমাটি একটা ক্যাপশন না দিলে কি হয়! তাই প্রতিবছরের মতো এই বছরেও নিজের সেই দায়িত্ব সযত্নে পালন করলেন পরমব্রত। পিয়া চক্রবর্তী জন্মদিনে নিজের হৃদয়ের অন্তর থেকে লিখলেন দু চারটি লাইন। বন্ধু তথা স্ত্রী যে পরমের জীবনে কতটা, সেটা এই ক্যাপশন দেখেই প্রমাণিত হয়ে যায়।

Published on: Aug 16, 2026, 13:04:30 IST
Advertisement

স্ত্রীর জন্মদিন বলে কথা, জমজমাটি একটা ক্যাপশন না দিলে কি হয়! তাই প্রতিবছরের মতো এই বছরেও নিজের সেই দায়িত্ব সযত্নে পালন করলেন পরমব্রত। পিয়া চক্রবর্তী জন্মদিনে নিজের হৃদয়ের অন্তর থেকে লিখলেন দু চারটি লাইন। বন্ধু তথা স্ত্রী যে পরমের জীবনে কতটা, সেটা এই ক্যাপশন দেখেই প্রমাণিত হয়ে যায়।

জন্মদিনে পিয়াকে ভালোবাসার ভরালেন পরমব্রত
জন্মদিনে পিয়াকে ভালোবাসার ভরালেন পরমব্রত

পিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করে পরম লেখেন, ‘কি আর বলি! ছন্দে যুক্তিতে আর বিদ্রোহে তুমি আমার সঙ্গী। যে আমায় মাটিতে পা রাখতে শেখায়, আমার সঙ্গে দ্বিমত পোষণ করে আর জীবনের আসল অর্থ মনে করিয়ে দেয়। যে আমার ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখে। শুভ জন্মদিন, প্রিয় বন্ধু। আমাদের সানসাইনের মা। শুভ জন্মদিন আমার ভালোবাসা।’

আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

২০২৩ সালে ২৭ নভেম্বর আচমকাই নিজের বিয়ের খবর সকলকে দিয়ে চমকে দিয়েছিলেন পরমব্রত। খুব সাদামাটাভাবে আইনি বিয়ে সেরেছিলেন তিনি। যদিও বিয়ের কিছুদিন পর কাছের বন্ধুদের নিয়ে একটি ছোট্ট রিসেপশনের আয়োজন করেছিলেন পরমব্রত। সেই সময় পরমব্রতর এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছিল তুমুল কটাক্ষ, তবে সেই সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে গত তিন বছর ধরে সুখে সংসার করছেন পরম।

আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

প্রসঙ্গত, কিছুদিন আগেই হইচইতে মুক্তি পেয়েছে পরমব্রত অভিনীত সিরিজ ‘ছদ্মবেশী’। কমেডির মোড়কে এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের কাছে ভীষণ পছন্দের একটি সিরিজে পরিণত হয়েছে। এই সিরিজের হাত ধরেই প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করলেন পরম।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe