বঙ্গভূষণ পাচ্ছেন পরমব্রত, ভাষা দিবসেই এল বড় সুখবর, আর কারা আছেন তালিকায়?
একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনেই বড় সুখবর। প্রকাশ্যে এল এই বছরের বঙ্গ সম্মানের তালিকা। এই বছর সিনেমা জগতে বিশেষ অবদানের জন্য বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হতে চলেছেন চট্টোপাধ্যায়।
একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনেই বড় সুখবর। প্রকাশ্যে এল এই বছরের বঙ্গ সম্মানের তালিকা। এই বছর সিনেমা জগতে বিশেষ অবদানের জন্য বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হলেন কারা, দেখে নিন সেই তালিকা।
বঙ্গভূষণ পাচ্ছেন পরমব্রত
পরমব্রত ছাড়া বঙ্গভূষণ সম্মান তালিকায় নাম রয়েছে গায়ক মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, কার্তিক দাস বাউলের নাম।
গানের জগতে অসামান্য অবদানের জন্য এই বছর বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত হলেন নচিকেতা চক্রবর্তী। বঙ্গবিভূষণ সম্মানিত হলেন গায়িকা শ্রীরাধা বন্দোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র এবং ইমন চক্রবর্তী। ওই একই সম্মানে সম্মানিত হলেন গায়ক বাবুল সুপ্রিয়।
বঙ্গবিভূষণ সম্মান প্রাপ্তির তালিকায় রয়েছেন অন্যতম কবি তথা গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছেন অনন্ত মহারাজ, গনেশ চন্দ্র হালুই, শিবাজী চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০০২ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার হাত ধরে অভিনয় যাত্রা শুরু করেছিলেন পরমব্রত। যদিও এখন তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন একজন দুর্দান্ত পরিচালক। ২০১১ সালে ‘জিও কাকা’ সিনেমার হাত ধরে প্রথম পরিচালকের আসনে বসেছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনেও পরমব্রত এখন ভীষণ ব্যস্ত একজন মানুষ। ২০২৫ সালের ১ জুন পুত্র সন্তানকে জন্ম দেন পরমব্রত স্ত্রী পিয়া চক্রবর্তী। এই মুহূর্তে কাজের পাশাপাশি সন্তান এবং স্ত্রীকে নিয়ে সময় কাটাতেই স্বচ্ছন্দ বোধ করেন পরমব্রত।
News/Entertainment/বঙ্গভূষণ পাচ্ছেন পরমব্রত, ভাষা দিবসেই এল বড় সুখবর, আর কারা আছেন তালিকায়?