...
...
Next Story

Parambrata-Raima: ‘আমার আর রাইমার বিয়েটা…’! মুনমুন-কন্যাকে নিয়ে কী দাবি করলেন পরমব্রত?

একসময় ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত যে, রাইমা ও পরমব্রত নাক জমিয়ে প্রেম করছেন। দুজনের বিয়ের খবরও এসেছিল। যদিও দুজনে একে-অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই বলে এসেছেন।

Updated on: Jun 10, 2026 04:53 PM IST
Advertisement

বিতর্কের কালো মেঘ জুড়ে আছে পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে। তাঁর একসময়ের তৃণমূল ঘনিষ্ঠতা, বিজেপি বিরোধী মন্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের পর ‘ভোল বদল’, সব ঘিরে এমনিতেই আলোচনায় তিনি। তবে এরই মাঝে মুক্তির অপেক্ষায় অভিনেতার ‘হাওয়া বদল ২’ সিনেমাটি। আর ছবির নায়িকা রাইমা সেনের সঙ্গে জুটি বেধে চলছে প্রচারও। তারই মাঝে রাইমাকে নিয়ে করে বসলেন এক মজার মন্তব্য। অভিনেতার দাবি, অনেকেই জানে তিনি আর রাইমা নাকি বিবাহিত। এমনকী উইকিপিডিয়ায় নাকি এমন খবরও প্রচার হয়েছিল।

রাইমার সঙ্গে বিয়ে হয়নি, আরও একবার পরিষ্কার করে জানালেন পরমব্রত।
রাইমার সঙ্গে বিয়ে হয়নি, আরও একবার পরিষ্কার করে জানালেন পরমব্রত।

পরমব্রতকে বলতে শোনা যায়, ‘এই যে মেয়েটি ডানদিকে (রাইমাকে নির্দেশ করে) তার সঙ্গে আরেকটু হলে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। এমনকী উইকিপিডিয়ায় ছাপাও হয়ে গিয়েছিল যে, আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ঘটনাচক্রে আরও একবার অন দ্য রেকর্ড বলে রাখি, আমি আর রাইমা সেন বিবাহিত নই। আমার একটি অন্য বউ আছে, বাচ্চা আছে। রাইমা যদিও এখনো বিয়ে করেনি।’

আর পরমব্রতর এহেন মন্তব্যে রাইমার রি-অ্যাকশন, তিনি সত্যি লাকি যে বিয়েটা করেননি। তাতে পরমব্রতও সায় দেন! প্রসঙ্গত, ২০১৩ সালের জনপ্রিয় কমেডি সিনেমা 'হাওয়া বদল'-এর দীর্ঘ এক দশক পর এর সিক্যুয়েল 'আবার হাওয়া বদল' সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মাঝে তাঁরা সৃজিত মুখোপাধ্যায়ের সাইকোলজিক্যাল থ্রিলার 'বাইশে শ্রাবণ', কৌশিক গাঙ্গুলির 'বাস্তু-শাপ', এবং 'ছায়া মানুষ'-এর মতো বেশ কিছু সিনেমায় কাজ করেছেন একসঙ্গে। বেশ জনপ্রিয় ছিল রাইমা ও পরমব্রতর জুটি। এমনকী, ইন্ডাস্ট্রিতে কান পাতলে একসময় দুজনের প্রেমের গুঞ্জনও শোনা যেত।

এসকে মুভিজের ব্যানারে প্রযোজনা করেছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা এবং পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রত ও রাইমা ছাড়াও এই ছবিতে রয়েছেন রুদ্রনীল ঘোষ। ১২ জুন সিনেমাটি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe