এক সময় বাঙালিরা গোয়েন্দা মানেই জানত ফেলুদা বা ব্যোমকেশকে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক নতুন নতুন গোয়েন্দা চরিত্রের সঙ্গে পরিচয় করেছে বাঙালি। কিছু বছর আগে সিরিজের মাধ্যমে পরিচয় হয় একেন বাবুর সঙ্গে, যার বুদ্ধিদীপ্ত কথার পাশাপাশি সাহসিকতার পরিচয় পেয়েছিল দর্শকরা।
Choddobeshi: এক সময় বাঙালিরা গোয়েন্দা মানেই জানত ফেলুদা বা ব্যোমকেশকে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক নতুন নতুন গোয়েন্দা চরিত্রের সঙ্গে পরিচয় করেছে বাঙালি। কিছু বছর আগে সিরিজের মাধ্যমে পরিচয় হয় একেন বাবুর সঙ্গে, যার বুদ্ধিদীপ্ত কথার পাশাপাশি সাহসিকতার পরিচয় পেয়েছিল দর্শকরা।
বাঙালির নতুন গোয়েন্দা ‘আদিত্য’ পরম
এবার নতুন একটি গোয়েন্দা চরিত্রের সঙ্গে পরিচয় করতে চলেছে আপামর দর্শক, যার মধ্যে রয়েছে কিছুটা রহস্য, কিছুটা রসিকতা আর বাদবাকি প্রখর বুদ্ধি। চরিত্রের নাম আদিত্য। আগামী ১০ জুলাই হইচই এর পর্দায় মুক্তি পাবে ‘ছদ্মবেশী’, যেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
ইতিমধ্যেই সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। ট্রেলার দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে আদিত্য একজন ছাপোসা বাঙালি ডিটেকটিভ। আশেপাশের মানুষ তাকে একেবারেই গুরুত্ব সহকারে দেখে না। এমনকি নিজের স্ত্রী এবং কন্যাও আদিত্যকে নিয়ে ভীষণ বিরক্ত।
এইসব কিছুর মধ্যেই একদিন আদিত্যর কাছে আসে একটি কেস, যেখানে এক মহিলাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে কেউ। কিন্তু প্রচুর অর্থের মালিক ওই মহিলার আসল শত্রু বাড়িতেই লুকিয়ে রয়েছে, নাকি বাইরে ঘুরে বেড়াচ্ছে সেটা জানতেই কাজে নামে আদিত্য।
তবে আদিত্যর এই যুদ্ধ এত সোজা নয়। রহস্য সমাধান করতে গিয়ে সে বুঝতে পারে, এটা নিছক কোনও অর্থের লোভে মারার প্ল্যান নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে আরও অনেক বড় রহস্য। রহস্য সমাধান করতে গিয়ে মাঝপথে আদিত্যকে থামিয়েও দেওয়া হয় কিন্তু সে থামে না। রহস্য উন্মোচন করতে গিয়ে কোন অজানা ইতিহাসের সন্ধান পাবে আদিত্য? উত্তর পাওয়া যাবে ১০ জুলাই।
পরিচালক অরিত্র সেন পরিচালিত এই সিরিজটিতে একজোট হয়েছেন টলিপাড়ার একঝাঁক হেভিওয়েট তারকা। ই সিরিজে দেখা মিলবে পায়েল সরকার,ঋতাভরী, ভরত কল, সৃজলা গুহ, খেয়া চট্টোপাধ্যায়, বিমিল গিরি, ইন্দ্রাশিস আচার্যের। সাহিত্যিক অভিরূপ সরকারের প্রশংসিত উপন্যাস ‘চৌধুরী বাড়ির রহস্য’ অবলম্বনে এবং পদ্মনাভ দাশগুপ্তের ধারালো চিত্রনাট্য ও সংলাপে তৈরি এই সিরিজটির জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা।