Parambrata Chattopadhyay: এই মুহূর্তে বাবা-মার সঙ্গে নৈনিতালে সময় কাটাচ্ছে ছোট্ট নডি। সন্তানকে সঙ্গে নিয়ে সেই ছবি আগেই পোস্ট করেছিলেন পিয়া চক্রবর্তী। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো গরমের অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নৈনিতালে ছুটি কাটাতে গিয়েছেন, কিন্তু পিয়ার পরবর্তী পোস্ট দেখে বোঝা যায় যে এই মুহূর্তে নৈনিতালে শ্যুটিংয়ের কাজে এসেছেন পরমব্রত, সঙ্গে পরিবার।

একদিকে যেমন পাহাড়ের কোলে কাজে ব্যস্ত পরম, তেমন অন্যদিকে কাজের ফাঁকে টুক করে সময় কাটিয়ে নিচ্ছেন স্ত্রী এবং সন্তানের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবিও তিনি শেয়ার করেছেন সকলের সঙ্গে। তবে এবার ছেলেকে কোলে নিয়ে পরম লিখলেন সন্তানকে নিয়ে তাঁর সুপ্ত বাসনার কথা।
আরও পড়ুন: ফ্ল্যাট দুর্নীতি মামলায় তলব নুসরতকে, বুধবার সকালে ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী
পরমব্রত যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ছোট্ট নডি বাবার কোলে বসে রয়েছে। একটি ছবিতে আবার পিয়াকেও দেখতে পাওয়া যাচ্ছে পরমের সঙ্গে। পরমব্রত যে শুটিংয়ে কাজেই নৈনিতালে এসেছেন, সেটাও একটি ছবির মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা।
ছবিগুলি শেয়ার করে পরম লেখেন, ‘পাহাড়ের মতোই বড় হোক ওর মন। শৈশব থেকেই ও দেখুন এই পৃথিবীর কাছে আমাদের অস্তিত্ব। বাবা হিসেবে এটাই চাওয়ার।’ এই লেখা থেকে স্পষ্ট, নিজের সন্তানকে একজন প্রতিষ্ঠিত মানুষ হওয়ার পাশাপাশি একজন ভালো মনের মানুষ হিসাবে দেখতে চান পরমব্রত।
২০২৩ সালের নভেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন পরমব্রত এবং পিয়া চক্রবর্তী। আইনি কাগজে সইসাবুদ করে খুব ঘরোয়া ভাবে বিয়ে করেছিলেন তিনি। কিছুদিন আগেই নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেন এই তারকা দম্পতি।
{{/usCountry}}২০২৩ সালের নভেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন পরমব্রত এবং পিয়া চক্রবর্তী। আইনি কাগজে সইসাবুদ করে খুব ঘরোয়া ভাবে বিয়ে করেছিলেন তিনি। কিছুদিন আগেই নিজেদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেন এই তারকা দম্পতি।
{{/usCountry}}আরও পড়ুন: সাদাকালো ছবিতে ছোট্ট শিশুটি আজকের জনপ্রিয় শিল্পী, অর্ধেক মানুষই চিনতে পারেননি!
প্রসঙ্গত, পরমব্রত চট্টোপাধ্যায়ের আগে অনুপম রায়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন পিয়া। ২০২২ সালে দুজনে আলাদা হয়ে যান এবং তারপরেই পরমব্রতর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পিয়া। অন্যদিকে পরমব্রত একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কিন্তু শেষমেষ বাঁধা পড়েন পিয়ার কাছে।