...
...
Next Story

Trina Saha: টু-পিসের ফাঁকে স্পষ্ট তৃণার মেদহীন পেট! দিনে ১৬ ঘণ্টা উপোস,ফিট থাকতে আর কী করেন?

’রয়্যাল ব্লু টপ আর সিকুইন মিনি স্কার্টে বোল্ড অবতারে তৃণা সাহা, জেনে নিন ‘পরশুরাম’ নায়িকার ফিটনেস সিক্রেট!

Published on: Nov 17, 2026, 10:00:26 IST
Advertisement

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি— সর্বত্রই নিজের অভিনয় ও গ্ল্যামারে দর্শকদের মুগ্ধ করে চলেছেন অভিনেত্রী তৃণা সাহা। বর্তমানে ‘আজকের নায়ক পরশুরাম’ ধারাবাহিকের নায়িকা হিসেবে দর্শকদের ড্রয়িংরুমে বেশ জনপ্রিয় তিনি। পর্দায় শাড়িতে দেখা গেলেও, সোশাল মিডিয়ায় তিনি বরাবরই ছকভাঙা ও ফ্যাশন-সচেতন। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি বোল্ড ফটোশ্যুটের ছবি শেয়ার করে নেটপাড়ায় রীতিমতো উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী।

টু-পিসের ফাঁকে স্পষ্ট তৃণার মেদহীন পেট! দিনে ১৬ ঘণ্টা উপোস,ফিট থাকতে আর কী করেন?
টু-পিসের ফাঁকে স্পষ্ট তৃণার মেদহীন পেট! দিনে ১৬ ঘণ্টা উপোস,ফিট থাকতে আর কী করেন?

বোল্ড লুক ও ক্যাপশনে তৃণার দুষ্টুমি:

সাম্প্রতিক এই ফটোশ্যুটে একেবারে গ্ল্যামারাস এবং আত্মবিশ্বাসী অবতারে ধরা দিয়েছেন তৃণা। ছবিতে দেখা যাচ্ছে, রয়্যাল ব্লু রঙের সূক্ষ্ম এমব্রয়ডারি ও নেট হাতার একটি ডিপ-নেক ক্রপ টপের সঙ্গে ঝলমলে সিলভার সিকুইন মিনি স্কার্ট পরেছেন তিনি। কোমরের সরু চেন, খোলা ঢেউখেলানো চুল আর তীক্ষ্ণ চাহনিতে তাঁর ফিট ও টোনড ফিগার আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ছবির চেয়েও বেশি নজর কেড়েছে তৃণার ক্যাপশনটি। তিনি মজা করে লিখেছেন— ‘I was told to tone it down… I misunderstood’ (আমাকে একটু সংযত বা হালকা সাজতে বলা হয়েছিল… আমি ভুল বুঝেছি)! নায়িকার এই রসবোধ ও বোল্ড লুকের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

তৃণার মেদহীন ছিপছিপে গড়নের নেপথ্যে কী?

ব্যস্ত শুটিং শিডিউলের মাঝেও কীভাবে নিজেকে এতটা ফিট ও আকর্ষণীয় রাখেন তৃণা সাহা, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সাধারণত নিজের ফিটনেস ধরে রাখতে কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলেন অভিনেত্রী।

পরিমিত ও স্বাস্থ্যকর ডায়েট: কড়া ডায়েটিংয়ের চেয়ে ঘরোয়া ও পুষ্টিকর খাবারেই বেশি ভরসা রাখেন তৃণা। প্রোটিনসমৃদ্ধ খাবার, প্রচুর পরিমাণে সবজি ও ফল তাঁর রোজকার খাদ্যতালিকায় থাকে। পাশাপাশি চিনি ও অতিরিক্ত ভাজাভুজি এড়িয়ে চলেন তিনি।

পর্যাপ্ত জল ও ঘুম: ত্বকের জেল্লা এবং শরীরের এনার্জি ধরে রাখতে সারাদিন প্রচুর পরিমাণে জল পান করা এবং শুটিংয়ের ফাঁকেও পর্যাপ্ত ঘুমের ওপর জোর দেন অভিনেত্রী।

এছাড়াও তৃণার অন্যতম ফিটনেস সিক্রেট হল উপোস! হ্য়াঁ, এক মাসে কম করে ২৫ দিন ১৪ থেকে ১৬ ঘণ্টা উপবাসে থাকেন তৃণা। বাকি ৮ ঘণ্টায় খাবার খেয়ে নিতে হয়। তবে দিনে এক বারই (লাঞ্চ) ভাল করে খান।বাকি সময় ধরে অল্প অল্প করে খাবার খেতে থাকেন। দুপুরে তাই প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং অবশ্য়ই থাকে কার্বোহাড্রেট।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks