...
...
Next Story

Ishani-Anamika: উদয়ের ‘পরিণীতা’ অনামিকা বুকে টানলেন বরের অনস্ক্রিন বউকে! ঈশানীর জন্য কী বার্তা?

পরিণীতার পারুল হিসাবে দর্শকদের মন জয় করেছেন ঈশানী। পরিণীতা নায়িকার জন্মদিনে বিশেষ বার্তা এল সিরিয়ালের নায়কের বউ অনামিকার তরফে। কী লিখলেন ‘এখানে আকাশ নীল’-এর নায়িকা?

Published on: Aug 25, 2026, 20:07:44 IST
Advertisement

জি বাংলার হিট ধারাবাহিক ‘পরিণীতা’-য় ‘পারুল’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী ঈশানি চট্টোপাধ্যায়। পর্দায় তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা উদয় প্রতাপ সিং (রায়ান)। ‘পায়ান’ জুটির অনস্ক্রিন রসায়নে চোখ আটকায় সকলের। উদয়-ঈশানী জুটির জনপ্রিয়তা নিয়ে কোনওদিনই ‘ইনসিকিওর’ নন উদয়ের রিয়েল লাইফ ‘পরিণীতা’, তার প্রমাণ দিলেন অনামিকা চক্রবর্তী।

উদয়ের ‘পরিণীতা’ অনামিকা বুকে টানলেন বরের অনস্ক্রিন বউকে! ঈশানীর জন্য কী বার্তা?
উদয়ের ‘পরিণীতা’ অনামিকা বুকে টানলেন বরের অনস্ক্রিন বউকে! ঈশানীর জন্য কী বার্তা?
অনামিকার পোস্ট

২৫শে অগস্ট ঈশানির জন্মদিন। অনস্ক্রিন বরের আসল বউ অনামিকা সোশ্যাল মিডিয়ায় ‘পরিণীতা’ নায়িকার জন্য শেয়ার করেছেন এক অত্যন্ত আদুরে পোস্ট। ঈশানিকে বুকে জড়িয়ে ধরা একটি মিষ্টি ছবি পোস্ট করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন অনামিকা?

ছবিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ঈশানীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'গত দুই বছরে তোমাকে যতটুকু চেনার সুযোগ পেয়েছি, তাতে যেভাবে তুমি নিজেকে পরিচালনা করো তা সত্যিই প্রশংসনীয়। তোমার এই বিশেষ দিনে আমি শুধু বলব— তুমি যেমন আছ ঠিক তেমনই রহস্যময় থেকো, সবসময় যেমন নম্র এবং মাটির মানুষ হয়ে থেকেছ তেমনই থেকো। তুমি চুপচাপ তোমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করে যাও, আর বিশ্ব ব্যাকুল হয়ে তোমাকে চেনার চেষ্টা চালিয়ে যাক।

পর্দায় উদয়-ঈশানির কেমিস্ট্রি যেমন দর্শকেরা পছন্দ করছেন, তেমনই পর্দার বাইরের এই মিষ্টি বন্ডিং এবং অনামিকার সুন্দর শুভেচ্ছা বার্তা নেটিজেনদের মন কেড়েছে। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কিছুই গোপন রাখেন না ঈশানী। তিনিও কমিটেড। তাঁর প্রেমিকের নাম, সাগ্নিক মজুমদার। তিনি বিনোদন জগতের মানুষ নন। পরিণীতাই ঈশানীর প্রথম মেগা। আর প্রথম মেগাতেই মন জয় করে নিয়েছেন নায়িকা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe