...
...
Next Story

Ishani as Parul: ‘মা জানতে পারলে মেরেই ফেলত!’ পারুল হতে হাঁটু অবধি লম্বা চুল কেটে ফেলেন ঈশানী, তারপর ‘ঐতিহাসিক বকুনি’

Ishani as Parul: পরিণীতার পারুল হয়ে ওঠতে কম কষ্ট করেননি ঈশানী। বলিদান দিতে হয়েছিল নিজের হাঁটু অবধি বিস্তৃত চুল।

Published on: Jul 20, 2026, 20:36:34 IST
Advertisement

টেলিভিশন পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’। আর এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘পারুল’-এর সাজপোশাক থেকে শুরু করে তাঁর অভিনয়, সবটাই দর্শকদের বড্ড প্রিয়। কিন্তু ন্য়াড়াগোয়ালের পারুল চক্রবর্তী হয়ে ওঠার পেছনে যে কতটা বড় আত্মত্যাগ লুকিয়ে ছিল, তা হয়তো অনেকেই জানেন না।

‘মা জানতে পারলে মেরেই ফেলত!’ পারুল হতে হাঁটু অবধি লম্বা চুল কেটে ফেলেন ঈশানী
‘মা জানতে পারলে মেরেই ফেলত!’ পারুল হতে হাঁটু অবধি লম্বা চুল কেটে ফেলেন ঈশানী

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুরনো গ্যালারি ঘেঁটে পারুল চরিত্রের ‘কুড বি’ (Could Be) বা সম্ভাব্য লুক সেটের দুটি অপ্রকাশিত ছবি শেয়ার করেছেন অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায়। সাথে শুনিয়েছেন লম্বা চুল কেটে পারুল হয়ে ওঠার সেই রোমহর্ষক ও মিষ্টি অভিজ্ঞতা।

মায়ের কড়া নির্দেশ: ‘চুলে কাঁচি লাগানো যাবে না!’

আজকের আধুনিক যুগের অভিনেত্রীদের চুলে নানা এক্সপেরিমেন্ট করতে দেখা গেলেও, এই নায়িকার ছোটবেলাটা ছিল একদম অন্যরকম। তিনি জানান, ছোটবেলা থেকেই চুলে কাঁচি লাগানোর ব্যাপারে মায়ের কড়া নিষেধাজ্ঞা ছিল। চুল কাটা তো দূরের কথা, ট্রিম করারও অনুমতি ছিল না। মায়ের ভয়ে কোনোদিন সেই নিয়ম ভাঙার সাহসও পাননি তিনি। যদিও নিজের মনে মনে ইচ্ছে ছিল চুলে একটু স্ট্রেটনিং বা এক্সপেরিমেন্ট করার। তাই লুক সেটের প্রথম দিন নিজের স্বভাবজাত কোঁকড়ানো চুল চুপচাপ সোজা বা স্ট্রেট করেই পৌঁছে গিয়েছিলেন তিনি।

লুক সেটের দিন উপস্থিত ছিলেন জয়ন্তী সেন ম্যাম। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পারুল গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমতী এবং এক স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। তাই পারুলকে চিরাচরিত লম্বা চুলে নয়, বরং ছোট চুলে অনেক বেশি মানাবে।

পরিচালকের মুখে এই কথা শুনেই তো নায়িকার হাত-পা ঠান্ডা! মায়ের কথা ভেবে কপালে চিন্তার ভাঁজ। কিন্তু শেষ পর্যন্ত চরিত্রের খাতিরে সব ভয় দূরে সরিয়ে রেখে সোজা পার্লারে গিয়ে করিয়ে নিলেন ‘শর্ট বাটারফ্লাই হেয়ারকাট’।

টানা তিন দিনের লুক সেট এবং মায়ের সেই ‘ঐতিহাসিক’ বকুনি

চুল কাটার পর টানা তিন দিন ধরে চলেছিল পারুল চরিত্রের হরেক রকমের লুক সেট। অভিনেত্রী আফসোস করে জানান, সেই দিনগুলোর বেশিরভাগ ছবিই আর ওঁর কাছে নেই, গ্যালারি ঘেঁটে মাত্র এই দুটো ছবিই উদ্ধার করতে পেরেছেন— যা শেষ পর্যন্ত অবশ্য পর্দায় নির্বাচিত হয়নি।

তবে আসল ক্লাইম্যাক্সটা হয়েছিল যখন তিনি বাড়ি ফিরে মাকে এই ছোট চুলের খবরটা দেন। অভিনেত্রী হাসিমুখে স্মৃতিচারণ করে লিখেছেন, ‘আর যেদিন বাড়ি গিয়ে মাকে ছোট চুলের খবরটা দিলাম… উফ! সেই বকুনি আজও ভুলিনি।’

অনুরাগীদের কাছে বিশেষ আর্জি

আজকের দর্শকরা এই নায়িকাকে সবসময় ছোট চুলেই পর্দায় দেখে অভ্যস্ত। কিন্তু ওঁর কাছে এখনও হাঁটু ছুঁইছুঁই লম্বা চুলের আমলের একটি পুরনো, কম কোয়ালিটির রিল (Reel) ভিডিও সযত্নে রাখা আছে। এতদিনে যা কোনোদিন পোস্ট করার সাহস পাননি, এবার তা অনুরাগীদের সাথে ভাগ করে নিতে চান তিনি। পোস্টে ভক্তদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন— ‘কী বলো, সেই লম্বা চুলের ভিডিও আপলোড করব?’ স্বাভাবিকভাবেই কমেন্ট বক্সে অনুরাগীদের ‘হ্যাঁ’ সূচক মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe