পরিণীতা ধারাবাহিকের সর্বশেষ গল্প অনুযায়ী, পারুলের দুই সন্তান হয়েছে। যমজ দুই সন্তানের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু শত্রুর হাত থেকে মেয়েকে এবং ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে তারা। প্রথমে সমস্যার মুখে পড়লেও পারুল আর রায়ানের জীবনে এসেছে অফুরন্ত আনন্দ।

ছেলে এবং মেয়ে দুজনকে নিয়ে এখন সুখের সংসার তাদের। তবে অন্য ধারাবাহিকের মতো এই ধারাবাহিকের খুব তাড়াতাড়ি সময় পাল্টেছে। সময়ের সঙ্গে সঙ্গে ছোট্ট দুই সন্তান এখন বেশ অনেকটাই বড়। এবার শুটিংয়ের ফাঁকে ছোট্ট মেয়েকে নিয়ে ছবি পোস্ট করতে দেখা গেল রায়ান এবং পারুলকে।
পরিণীতা ধারাবাহিকে ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করছে তার নাম জয়শ্রী প্রধান। জয়শ্রীর মা, সুপর্ণা প্রধান সেনগুপ্ত ইতিমধ্যেই বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন তাঁর মেয়ের। ছোট্ট জয়শ্রী এখন পরিবারের চোখের মনি। সকলের সঙ্গে মিলেমিশে অভিনয় করছে সে।
একদিকে যেখানে একটি ধারাবাহিক তিন মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সেখানেই পরিণীতা নিজেদের যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছে গর্বের সঙ্গে। এই ধারাবাহিকের গল্প এবং চরিত্র সবই নজর কেড়েছে দর্শকদের। এবার ধারাবাহিকের গল্পে যোগ হয়েছে দুই ছোট্ট খুদের যার ফলে এই ধারাবাহিকের জনপ্রিয়তা আরও কিছুটা বেড়েছে।