অবশেষে সম্পন্ন শুভ পরিণয়, পারুল-রায়ানের বিয়েতে পরল কোন অশুভ শক্তির ছায়া?
এতদিনের স্বপ্ন এবার অবশেষে হল পূরণ। চার হাত এক হতে চলেছে রায়ান-পারুলের। এই খবরই মন ভালো হয়ে গিয়েছে দর্শকদেরও। এতদিন ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলেন সকলে, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার।
এতদিনের স্বপ্ন এবার অবশেষে হল পূরণ। চার হাত এক হতে চলেছে রায়ান-পারুলের। এই খবরই মন ভালো হয়ে গিয়েছে দর্শকদেরও। এতদিন ধরে যে দিনটার জন্য অপেক্ষা করেছিলেন সকলে, সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে এবার।
পারুল-রায়ানের বিয়েতে পরল কোন অশুভ শক্তির ছায়া?
পরিণীতা ধারাবাহিকের নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, বিয়ের সাজে সেজে রয়েছে রায়ান এবং পারুল। সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছে। কিন্তু যখনই সকলে ভাবছে যে আর কোনও অশুভ শক্তির ছায়া পড়বে না তাদের জীবনে ঠিক তখনই শত্রুদের জালে আবার কঠিন হতে চলেছে নব দম্পতির জীবন।
ধারাবাহিকের নতুন প্রমো অনুযায়ী, বিয়ের মণ্ডপে পারুলকে যখনি রায়ান সিঁদুর পরিয়ে দেবে তখনই পিছন থেকে কেউ রায়ান এবং পারুলকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে আসছে। কিন্তু শত্রুদের এই ছক কি একেবারেই বুঝতে পারবে না নবদম্পতি? অচিরেই কি শেষ হয়ে যাবে তাদের জীবন? নাকি নতুন যুদ্ধের মুখে এসে দাঁড়াবে তারা?
পরিনীতা ধারাবাহিকের নতুন এই প্রমো যেমন সকলকে মুগ্ধ করেছে তেমন অনেকেই চিন্তায় রয়েছেন নব দম্পতির জীবন নিয়ে। যদিও এটা ধারাবাহিকের একটি অংশ কিন্তু তাও কখন যে টিভির পর্দা থেকে একটি চরিত্র হয়ে ওঠে মানুষের জীবনের একটি অংশ তা দর্শকদের এই চিন্তা থেকেই বোঝা যায়।