...
...
Next Story

ফের ক্যামেরার সামনে নিরঞ্জন, ছবিতে নতুন কোন ভুমিকায় থাকবেন পার্নো মিত্র?

ওয়েব সিরিজ হোক অথবা বড় পর্দা, বিভিন্ন চরিত্রে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন পার্নো মিত্র। তবে এবার আর ক্যামেরার সামনে নয়, তিনি ধরা দিতে চলেছেন ক্যামেরার পেছনে। এবার প্রথমবার প্রযোজকের ভূমিকায় থাকবেন তিনি। ছবির নাম ‘দ্য মিউজিক টিচার’।

Published on: Aug 5, 2026, 16:57:35 IST
Advertisement

ওয়েব সিরিজ হোক অথবা বড় পর্দা, বিভিন্ন চরিত্রে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন পার্নো মিত্র। তবে এবার আর ক্যামেরার সামনে নয়, তিনি ধরা দিতে চলেছেন ক্যামেরার পেছনে। এবার প্রথমবার প্রযোজকের ভূমিকায় থাকবেন তিনি। ছবির নাম ‘দ্য মিউজিক টিচার’। এই ছবিটি প্রযোজনার মাধ্যমেই প্রথম প্রযোজক হিসাবে পরিচিত হতে চলেছেন পার্নো।

ফের ক্যামেরার সামনে নিরঞ্জন, ছবিতে নতুন কোন ভুমিকায় থাকবেন পার্নো মিত্র?
ফের ক্যামেরার সামনে নিরঞ্জন, ছবিতে নতুন কোন ভুমিকায় থাকবেন পার্নো মিত্র?

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন রাইমা সেন। এই ছবির হাত ধরেই আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন নিরঞ্জন মন্ডল। জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতায় বিভিন্ন জায়গায় শুটিং হয়ে গিয়েছে। পার্নো তাঁর প্রযোজনা সংস্থা ‘আনস্ক্রিপটেড কো’- এর যাত্রা শুরু করতে চলেছেন এই ছবির মাধ্যমেই।

আরও পড়ুন: সৌরভের দুর্গ জয় সহজ নয়! আসছে বিগ বস বাংলা, সম্প্রচারের দিন ঘোষণা হল কি?

ছবিটি পরিচালনা করছেন শ্রীময়ী চক্রবর্তী। ছবির সহ প্রযোজক হিসেবে থাকবেন আরতি বাজাজ, যিনি ইতিমধ্যেই বলিউডের বেশ কিছু নামি ছবির সম্পাদক হিসেবে পরিচিত। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন স্থানে ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো চলতি বছরেই মুক্তি পাবে এই ছবিটি।

আরও পড়ুন: এবার নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন, কোথায় দেখা যাবে সঙ্গীতশিল্পীকে?

এক তরুণের গল্প নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে যে কিনা নিজের জীবনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। জীবনের একটি মোড়ে তার পরিচয় হয় এক সংগীত শিক্ষিকার সঙ্গে, তারপরেই পাল্টে যায় তার জীবন। এই ছবিটি সেই সমস্ত শিক্ষকদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে যারা বছরের পর বছর রবীন্দ্রসঙ্গীতকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks