...
...
Next Story

Paroma Banerjee: বাংলায় বিজেপি জিততেই বিস্ফোরক পরমা! ‘তৃণজীবী বুদ্ধিজীবীদের’ উদ্দেশে কী লিখলেন?

বিজেপি রাজ্যে ক্ষমতায় আসায় নিঃসন্দেহে বদলাতে চলেছে বাংলার রাজনৈতিক অঙ্ক। এরই মাঝে এল পরমা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। ‘তৃণজীবী বুদ্ধিজীবীদের’ উদ্দেশ্য করে কী লিখলেন গায়িকা?

Published on: May 4, 2026, 18:56:23 IST
Advertisement

সোমবারের সকালের সূর্যোদয় একদম আলাদা এক অভিজ্ঞতা নিয়ে এসেছে বাংলায়। স্বাধীনতার পরে এই প্রথম রাজ্যে এককভাবে ক্ষমতায় এল পদ্মফুল। নিঃসন্দেহে রাজ্যে বদলাতে চলেছে একাধিক সমীকরণ। টলিউডে এতদিন ছিল তৃণমূলের হাওয়া। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসায় নিঃসন্দেহে বদলাতে চলেছে অঙ্ক। এরই মাঝে এল পরমা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট।

পরমা বন্দ্যোপাধ্যায়।
পরমা বন্দ্যোপাধ্যায়।

পরমা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘এবার তৃণজীবী বুদ্ধিজীবীদের কী হবে? কেবিসি-র আজকের ২৫ লাখি প্রশ্ন। একটা কথা বলে রাখলাম । ওই কবি, শিল্পী লেখক, অভিনেতাগুলো র একটাকেও যদি এবার ভেক বদলে দল পাল্টাতে দেখা যায়, তাহলে কিন্তু জনগণ ওয়েস্ট বেঙ্গলে 'ফরাসি বিপ্লব' ঘটিয়ে দেবে। এতদিন ক্ষুব্ধ নির্যাতিত, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষ চুপ করে ছিল। ভয়ে। অভয়া, ল কলেজ, তামান্না, সন্দেশখালী, অগুনতি স্ক্যাম, ডিএ মামলা, চাকরি, রেশন দুর্নীতি, আরও কী কী বলব জানি না!’

‘ভিতরে ভিতরে রাগ ফুটছিল আগ্নেয়গিরির মতো। কী করবে? গুণ্ডা মাফিয়াদের সঙ্গে তো বিবাদ করা যায় না, একটা রাজ্যে যেখানে পুলিশ এর কোনো ভূমিকাই নেই। মহিলা কমিশন ইজ আ বিগ জোক ! এর মাথায় এমন এক মহিলা বসে, যে একজন প্রযোজক, সিরিয়ালের জন্য নিম্নমানের স্ক্রিপ্ট লেখে। গণতন্ত্রের জয়।’, আরও লিখেছেন পরমা।

পরমার এই পোস্টে নেটিজেনদের বেশিরভাগই তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। একজন লিখলেন, ‘যারা সারাক্ষণ দিদি দিদি বলে, পুজোর সময় শাড়ী নিতেন এবং স্টেজে উঠে ঢিপ ঢিপ করে প্রণাম করে, চেক নিতেন, তারা আজ কী বলবেন???’ আরেকজন লেখেন, ‘আমি ভাবছি গোটা টলিউড ইন্ডাস্ট্রি কী করবে’! আরেকজন লেখেন, ‘এবারই তো আসল রং বদল দেখা যাবে। এবারেই আসল খেলা হবে!’

২০০-র বেশি আসনে বাংলায় জিতেছে বিজেপি। সেখানে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস ১০০-র ঘরেও পৌঁছতে পারেনি। সিপিএম, কংগ্রেস, আইএসএফের অবস্থাও তথৈবচ। বাংলার রায় থেকে স্পষ্ট, ১৫ বছর পর ফের বদলের পথে হেঁটেছে আমজনতা। এখন দেখার, বাংলার ভবিষ্যতের জন্য তা কতটা ইতিবাচক বার্তা বয়ে আনে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe