...
...
Next Story

Paroma: ‘বিজেপি-র পলিটিক্যাল এজেন্ট’, তসলিমাকে কটাক্ষ পরমার! ‘ভোট দিয়েছিলাম আপনাদেরই…’, হতাশ বাংলার নতুন সরকার নিয়ে

বাংলায় ক্ষমতায় আসা বিজেপি সরকারকে নিয়ে হতাশা প্রকাশ করলেন গায়িকা-সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়। এমনকী, তসলিমা নাসরিনকে নিয়ে ‘বেশিই নাচানাচি হচ্ছে’ এমন দাবিও তুললেন ফেসবুক পোস্টে। বাংলাদেশের নির্বাসিত লেখিকাকে ‘বিজেপি-র পলিটিক্যাল এজেন্ট’ বলে করলেন কটাক্ষ।

Published on: Aug 8, 2026, 10:00:56 IST
Advertisement

জুলাই মাসে কলকাতা থেকে ঘুরে গিয়েছেন তসলিমা নাসরিন। শুধু তাই নয়, রাজ্য সরকারেরও ঢালাও প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। সঙ্গে বামেদের নিয়ে কঠোর সমালোচনা। বাংলাদেশের নির্বাসিত লেখিকা যতই দাবি করুন, তাঁর কলকাতায় আসা-র সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তা মানতে নারাজ বাংলার একাংশ। এবার তসলিমাকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ‘বিজেপি-র পলিটিক্যাল এজেন্ট’ বলে কটাক্ষ করলেন পরমা বন্দ্যোপাধ্যায়।

‘বিজেপি-র পলিটিক্যাল এজেন্ট’, তসলিমা নাসরিনকে কটাক্ষ পরমা বন্দ্যোপাধ্য়ায়ের।
‘বিজেপি-র পলিটিক্যাল এজেন্ট’, তসলিমা নাসরিনকে কটাক্ষ পরমা বন্দ্যোপাধ্য়ায়ের।

পরমা ফেসবুকে শুক্রবার লেখেন, ‘তসলিমা কি বিজেপির পলিটিক্যাল এজেন্ট? মাফ করবেন রাজ্য সরকারের এই মুহূর্তে ওকে নিয়ে এই সহসা অকারণ নাচানাচি দেখে এছাড়া আর কিছু মাথায় আসছে না । মুসলিম মৌলবাদীদের ফতোয়া খেয়ে হিন্দু মৌলবাদীদের আশ্রয়ে আছেন। তাতে কি মহান কাজটা হল বুঝলাম না।’

এমনকী, শুভেন্দু অধিকারির সরকারের উদ্দেশে পরমার উপদেশ, ‘রাজ্য সরকার আসল কাজে মন দিন । সাধারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ক্ষমতায় এনেছে। এসব ফালতু ইমেজ বিল্ডিং অপটিক্স তৈরি করে আপনারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। খুব খুব নিরাশ হচ্ছি আপনাদের কাজ কর্ম দেখে। ভোট দিয়েছিলাম আপনাদেরই। এখন মনে হচ্ছে ডিসিশনটা কি ঠিক হয়েছিল?’

এর আগেও একাধিক পোস্টে বিজেপি সরকারের সমালোচনায় মুখর হতে দেখা গিয়েছে পরমাকে। এই কারণে বিজেপি সমর্থকদের রোষানলেও পড়েছেন। এমনকী, ‘চটি চাটা’, ‘মাকু’-র মতো কটাক্ষও আসছে। যদিও সেসবে মাথা না ঘামিয়েই পরমা নিজের মতামত প্রকাশ করে চলেছেন।

দিন দুই আগে লিখেছিলেন, ‘নতুন বিজেপি রাজ্য সরকারের সবচেয়ে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ধমক-চমক, চোখ রাঙানি, শাসানি, থ্রেট, বুলডোজার, প্রতিশ্রুতি ফিরিয়ে নেওয়া, রাখতে না পারা, (যেমন বাস টিকেট ফ্রি, অন্নপূর্ণা)। ৩ মাস হতে চলল। ইংরিজি প্রবাদ মর্নিং শোজ দ্য ডে মনে আসছে।খুব নিরাশ হয়ে পড়ছি কিন্তু।’

পরমা বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি গায়িকা এবং টেলিভিশন উপস্থাপিকা। তিনি বাংলা গেম শো রোজগেরে গিন্নির উপস্থাপিকা ছিলেন। প্রায় ১০ বছর রোজগেরে গিন্নির সঞ্চালিকা হিসেবে দেখা যায় পরমাকে। যা দিয়ে তিনি বাংলার ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। বর্তমানে তিনি একটি শাড়ির বুটিক খুলেছেন। পরমা তিনি ঋতুপর্ণ ঘোষের অসুখ, দহন, এবং অন্যান্য জনপ্রিয় সিনেমা যেমন ভূতের ভবিষ্যৎ (২০১২), ইচ্ছে (২০১১), এবং দ্য লাস্ট লিয়ার (২০০৭)-এ প্লেব্যাক করেছেন। তাঁর একক অ্যালবাম ঘরে ফেরার গান-ও ছিল ভীষণ জনপ্রিয়।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe