...
...
Next Story

'আলফা'র টিজার প্রকাশ্যে আসতেই আলিয়াকে কোন বিশেষ পরামর্শ দিলেন ‘পাঠান’ শাহরুখ?

বুধবার শিব রাওয়াইলের 'আলফা' ছবির টিজার মুক্তি পেয়েছে। শাহরুখ আলিয়ার 'আলফা'র টিজার প্রকাশ্যে আসতেই নায়িকার প্রশংসা করেছেন, সঙ্গে আলিয়াকে দিয়েছেন বিশেষ বার্তাও।

Published on: Jun 10, 2026, 19:12:07 IST
Advertisement

বুধবার শিব রাওয়াইলের 'আলফা' ছবির টিজার মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, ববি দেওল, শর্বরী এবং অনিল কাপুর। ছবিটির প্রথম ঝলকে আলিয়ার চরিত্র 'সীতা'কে দুর্দান্ত অ্যাকশন অবতারে দেখা গিয়েছে। এই ছবিটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সেরও অংশ। আর এই ইউনিভার্সের একটি চরিত্র হল 'পাঠান'। আর এই পাঠান চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন শাহরুখ খান। এবার শাহরুখ আলিয়ার 'আলফা'র টিজার প্রকাশ্যে আসতেই নায়িকার প্রশংসা করেছেন, সঙ্গে আলিয়াকে দিয়েছেন বিশেষ বার্তাও।

'আলফা'র টিজার প্রকাশ্যে আসতেই আলিয়াকে কোন বিশেষ পরামর্শ দিলেন ‘পাঠান’ শাহরুখ?
'আলফা'র টিজার প্রকাশ্যে আসতেই আলিয়াকে কোন বিশেষ পরামর্শ দিলেন ‘পাঠান’ শাহরুখ?

এক্স-এ 'আলফা'র সদ্য মুক্তিপ্রাপ্ত টিজারটি শেয়ার করে পোস্টে শাহরুখ মন্তব্য করেছেন যে, আলিয়া এখন মনভাঙা থেকে হাড় ভাঙার পর্যায়ে চলে গিয়েছেন।

শাহরুখের কথায়, ‘সাবাশ আলিয়া, বছরের পর বছর ধরে হৃদয় ভাঙা থেকে এখন হাড় ভাঙা পর্যন্ত, তোমার দক্ষতার পরিধি বেড়েই চলেছে। আলফা যেন সবার মন জয় করে এবং সিক্যুয়েলের জন্য কিছু ভিলেনকে বাঁচিয়ে রেখো। যাও, সিগমা গার্ল, ওদেরকে দেখে নাও!’

এরপর শাহরুখ ববি এবং ছবির টিমের বাকি সদস্যদের প্রতিও ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘লর্ড ববি….তুমি যখন খারাপ হও, তখন কী যে ভালো লাগে! অনেক ভালোবাসা। আর শিব এবং তাঁর টিমের জন্য রইল শুভকামনা। @aliaa08 @thedeol @yrf @shivrawail।’

প্রসঙ্গত, শাহরুখ এবং আলিয়া এর আগে ‘ডিয়ার জিন্দেগি’ (২০১৬) নামের একটি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। অভিনেতা আলিয়া এবং রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’ (২০২২) ছবিতেও একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

আলফা ছবিটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এর গল্প লিখেছেন উদয় চোপড়া এবং চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও শ্রীধর রাঘবন। ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটির আগে মুক্তি পেয়েছে ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭), ‘ওয়ার’ (২০১৯), ‘পাঠান’ (২০২৩), ‘টাইগার ৩’ (২০২৩) এবং ‘ওয়ার ২’ (২০২৫)।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks