‘একাডেমি অফ ফাইন আর্টস’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন পায়েল সরকার এবং ঋষভ বসু। এবার জুটিতে অভিনয় করতে চলেছেন তাঁরা। বড় পর্দায় আসতে চলেছে ‘ডাকিনী বিদ্যা’। তবে তন্ত্র সাধনা মানে মানুষের মধ্যে যে ভয় আগে থেকে তৈরি হয়ে থাকে এই ছবি কিন্তু সেই ভয়কে একেবারে দূর করে দেবে।

এই সিনেমার মাধ্যমে মানুষ জানতে পারবেন ডাকিনী বিদ্যা মানে শুধুই খারাপ নয়। পরিচালক সৌনব নাগ এই ছবির মাধ্যমে দর্শকদের বোঝাবেন ডাকিনী বিদ্যা আসলে কী? তন্ত্রের ব্যবহারে মানুষের শুধুমাত্রই খারাপ হয় নাকি ভালোও হয়, এই গল্পই উঠে আসবে ছবির মাধ্যমে।
আরও পড়ুন: ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পায়েল-সব্যসাচী, দিলেন পুজো
এই সিনেমায় পায়েল আর ঋষভ ছাড়া অভিনয় করবেন বিশ্বরূপ বিশ্বাস, সাহেব চট্টোপাধ্যায়, পারিজাত চৌধুরী, শ্রীতমা দে, অরুণাভ দে, শ্রীতমা বৈদ্য, শতদীপ সাহা, প্রদীপ ধর, অনির্বাণ সিকদার, পারমিতা মুখোপাধ্যায় সহ আরো অনেকেই। ছবির প্রযোজনায় ক্যালকাটা ফিল্মস এন্ড ফ্রেমস এন্টারটেনমেন্ট এল এল পি।
ছবির চরিত্ররা কিভাবে তন্ত্রসাধনার মধ্যে জড়িয়ে যাবে? ডাকিনী কর্ণপিশাচিনী এগুলো আদতে কী? এই বিদ্যা অর্জন করলে এক সাধক কতটা ভয়ঙ্কর হতে পারেন? আদৌ কি তিনি ভয়ঙ্কর হন? এই বিদ্যা অর্জন করার পর তিনি কী করেন? সব উত্তর পাওয়া যাবে এই ছবির মাধ্যমে।
ছবির গল্প প্রসঙ্গে
{{/usCountry}}ছবির গল্প প্রসঙ্গে
{{/usCountry}}কীভাবে গভীর জঙ্গল, শ্বাস মূলের চড়, সরু খড়ি ,নদী বাঁধ ভয়ঙ্কর হয়ে ওঠে এক লহমায়। দিনের সুন্দরবনের সৌন্দর্য কিভাবে গভীর রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে, কীভাবে রাতের নিস্তব্ধতা, বাতাসের চলাচল ছবির চরিত্র হয়ে ওঠে সেটা অনুভূত হবে ছবি জুড়ে। এ ছবি প্রেমের ছবি, এ ছবি জীবনের ছবি, এ ছবি প্রতিশোধের ছবি। ছবিতে যেমন ভয় আছে, তেমনি আছে প্রেম, আছে ড্রামা, আছে অ্যাকশন, আছে ভরপুর নাচ গান। কীভাবে এই বিদ্যা, এই তন্ত্র ছবির চরিত্রদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করছে তাই থাকবে ছবি জুড়ে।
আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়, অতিথির তালিকা প্রকাশ মিঠুনের
রহস্য আর প্রতিশোধের মেলবন্ধনে তৈরি এই গল্পে থাকবে সুন্দরবনের প্রকৃতি। এই প্রকৃতি যতটা মানুষকে আনন্দ দেয় ততটাই যে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সেটাও জানা যাবে এই সিনেমার মাধ্যমে। মোট কথা, প্রকৃতি আর রহস্য সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাবে এই সিনেমায়।