...
...
Next Story

Payel Deb: টানা বিরতির পর আবার ছোটপর্দায় পায়েল দেব, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

Payel Deb: জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা দিয়েছিল পায়েল দেবকে। এরপর নিজের বিয়ের জন্য বেশ কিছু সময় ছোট পর্দা থেকে দূরে ছিলেন পায়েল। দীর্ঘদিন পর আবার ছোটপর্দায় পায়েলকে দেখতে চলেছেন দর্শকরা।

Published on: May 22, 2026, 13:58:16 IST
Advertisement

Payel Deb: জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে শেষ অভিনয় করতে দেখা দিয়েছিল পায়েল দেবকে। এরপর নিজের বিয়ের জন্য বেশ কিছু সময় ছোট পর্দা থেকে দূরে ছিলেন পায়েল। তবে ইন্ডাস্ট্রিতে ১৫ বছর কাটিয়ে দেওয়ার পরেও যখন তিনি বিরতি থেকে ফিরে আসার চেষ্টা করছিলেন তখন পছন্দমতো চরিত্র না পাওয়ায় অভিনয় জগতে ফিরতে পারছিলেন না পায়েল। অবশেষে সেই খরা কাটলো। দীর্ঘদিন পর আবার ছোটপর্দায় পায়েলকে দেখতে চলেছেন দর্শকরা।

টানা বিরতির পর আবার ছোটপর্দায় পায়েল দেব
টানা বিরতির পর আবার ছোটপর্দায় পায়েল দেব

জানা গিয়েছে, মাঝে বেশ অনেকটা সময়ের বিরতি কাটিয়ে আবার নতুন একটা চরিত্রের হাত ধরে ছোট পর্দায় ফিরতে চলেছেন পায়েল। খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছে ‘দুলারী’। এই ধারাবাহিকেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।

আরও পড়ুন: এবার অঙ্কিতাকে আইনি চিঠি পাঠালেন দেবালয়, করলেন মানহানির মামলাও

সম্প্রতি চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকের একটি ঝলক প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, দূর পাহাড়ের কোল থেকে আঁকাবাঁকা রাস্তা ধরে আসছে মাল বোঝাই করা একটি বাস, ব্যাস শুধু এইটুকুই দেখানো হয়েছে। আর প্রকাশ্যে আনা হয়েছে ধারাবাহিকের নাম।

সূত্রের খবর অনুযায়ী, স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ মিডিয়ার ব্যানারে তৈরি হওয়া এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দেবপ্রিয়া বসুকে। অন্যদিকে এও জানা গিয়েছে, দেবপ্রিয়ার বিপরীতে অভিনয় করবেন নীল ভট্টাচার্য। ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গেছে ধারাবাহিকের শুটিং।

এবার জানা গেল ধারাবাহিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পায়েল। যদিও সেটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনো জানা যায়নি। আগামী কিছুদিনের মধ্যেই ধারাবাহিকের প্রমো প্রকাশে আনা হবে চ্যানেলের তরফ থেকে, আশা করা হচ্ছে তখন এই ধারাবাহিকের গল্প বা চরিত্র নিয়ে কিছুটা আভাস পাবেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks