...
...
Next Story

‘পুরুষাঙ্গের প্রদর্শনী’ সংলাপ ঘিরে বিতর্ক, যশের টক্সিকের ‘যৌনতা’ নিয়ে কড়া জবাব গ্যারেটের

‘হিংসাত্মক পৃথিবীর চেয়ে আমি যেকোনো দিন যৌনতায় ভরা সুন্দর একটা পৃথিবীকে বেছে নেব’, টক্সিক বিতর্কে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট।

Published on: Jul 7, 2026, 21:00:33 IST
Advertisement

কন্নড় সুপারস্টার যশ (Yash) অভিনীত এবং গীতু মোহনদাস পরিচালিত বহুল প্রতীক্ষিত পিরিয়ড গ্যাংস্টার ছবি ‘টক্সিক’ (Toxic)-এর নতুন ঝলক ‘লেডিস অ্যান্ড লেডিস’ মুক্তি পেতেই তা নিয়ে নেটপাড়ায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। টিজারে নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো একঝাঁক অভিনেত্রীদের লুক সামনে আনা হলেও, তা প্রশংসার চেয়ে বেশি চর্চায় এসেছে নেতিবাচক কারণে।

‘পুরুষাঙ্গের প্রদর্শনী’ সংলাপ ঘিরে বিতর্ক, যশের টক্সিকের ‘যৌনতা’ নিয়ে কড়া জবাব গ্যারেটের
‘পুরুষাঙ্গের প্রদর্শনী’ সংলাপ ঘিরে বিতর্ক, যশের টক্সিকের ‘যৌনতা’ নিয়ে কড়া জবাব গ্যারেটের

টিজারে থাকা কিছু অত্যন্ত খোলামেলা ও গ্রাফিক যৌন দৃশ্য এবং পুরুষাঙ্গ সংক্রান্ত কিছু দ্ব্যর্থবোধক সংলাপ দেখে চমকে উঠেছেন দর্শকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র সমালোচনা শুরু হতেই এবার মুখ খুললেন ছবিতে একটি বিশেষ চরিত্রে থাকা ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট।

‘যৌনতা নিয়ে মানুষের সমস্যা বেশি’— বিস্ফোরক বেনেডিক্ট

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ‘আস্ক মি অ্যানিথিং’ (AMA) সেশনের আয়োজন করেছিলেন বেনেডিক্ট। সেখানে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, ‘টক্সিক ছবির লেডিস অ্যান্ড লেডিস টিজারটি নিয়ে মানুষ এত ঘৃণা বা নেতিবাচক মন্তব্য কেন করছে?’

এর জবাবে নেটনাগরিকদের দ্বিচারিতাকে কাঠগড়ায় তুলে বেনেডিক্ট বলেন, ‘আমার কোনও ধারণাই নেই (কেন মানুষ এত ঘৃণা ছড়াচ্ছে)। আমি শুধু এটাই ধরে নিতে পারি যে, পর্দায় হিংসা বা মারপিট দেখার চেয়ে মানুষের যৌনতা-সম্পর্কিত কনটেন্ট দেখতে বেশি সমস্যা হয়। যা আমার মতে পুরোপুরি একটা নোংরা বা বিকৃত মানসিকতা। হিংসাত্মক পৃথিবীর চেয়ে আমি যেকোনো দিন যৌনতায় ভরা সুন্দর একটা পৃথিবীকে বেছে নেব।’

টিজারের ঝলকে নয়নতারাকে একটি বাইক চালাতে দেখা গিয়েছে এবং কিয়ারা আদভানিকে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় ইঙ্গিত করা হয়েছে। এছাড়া রুক্মিণী, তারা এবং হুমা কুরেশিকে কোনও বড় ষড়যন্ত্রে লিপ্ত থাকতে দেখা যায়। টিজারের মূল আকর্ষন ছিল যশের একটি সংলাপ, যেখানে তিনি অভিনেত্রীদের উদ্দেশ্যে বলেন, “লেডিস অ্যান্ড লেডিস। তোমরা কি একজন একজন করে আসবে? নাকি সবাই একসাথে?” তবে বিতর্কের সূত্রপাত হয় টিজারের শেষের একটি ভয়েসওভার নিয়ে, যেখানে বলা হয়— ‘কিন্তু টুইস্টটা এখানেই, লেডিস। পুরুষ এবং তাদের পুরুষাঙ্গের সেই অনুমেয় চোখ ধাঁধানো প্রদর্শনীটা ভুলে যেও না!’ এই ধরণের সংলাপ ও দৃশ্যই মূলত রক্ষণশীল দর্শকদের চটিয়েছে।

Benedict via Instagram Stories.

বারবার পিছিয়েছে ‘টক্সিক’-এর মুক্তি

বড় বাজেটের এই ছবিটি কন্নড় ও ইংরেজি ভাষায় একসাথে শ্যুট করা হয়েছে এবং হিন্দি সহ বাকি দক্ষিণ ভারতীয় ভাষাগুলোতে ডাব করা হবে। ছবিতে যশকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। ২০১৫ সালে ছবির শ্যুটিং শেষ হলেও বিভিন্ন কারণে এর মুক্তির তারিখ বারবার পিছিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe