বলিউডের খ্যাতনামা পরিচালক কুকু কোহলি ৭৭ বছর বয়সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে ‘ফুল অউর কাঁটে’ পরিচালক।

পরিচালক হিসেবে অবদান ও জনপ্রিয় কাজ
বলিউডে নব্বইয়ের দশকের অ্যাকশন ও বাণিজ্যিক ছবি পরিচালনায় কুকু কোহলির বিশেষ অবদান রয়েছে। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত সফল ছবি ‘ফুল অউর কাঁটে’ (Phool Aur Kaante) পরিচালনার মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ। এই ছবির মাধ্যমে বলিউড পেয়েছিল অজয় দেবগনের মতো তারকাকে। ছবিটিতে মাধুরী, অমরীশ পুরী, অরুণা ইরানি ও জগদীপ অভিনয় করেছিলেন।
কুকু কোহলি পরিচালিত অন্যান্য স্মরণীয় ছবির মধ্যে রয়েছে ‘হকিকত’ (Haqeeqat), ‘সুহাগ’ (Suhaag), ‘জুমি’ (Zulmi), ‘আনাড়ি নম্বর ১’ (Anari No. 1) এবং ‘ইয়ে দিল আশিকানা’ (Yeh Dil Aashiqanaa)। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ওহ তেরা নাম থা’ (Woh Tera Naam Tha) ছিল কুকু কোহলি পরিচালিত শেষ ছবি।
অরুণা ইরানির সঙ্গে দাম্পত্য জীবন
কুকু কোহলির দ্বিতীয় স্ত্রী, অভিনেত্রী অরুণা ইরানি। এই দম্পতি নিঃসন্তান। তবে কুকুর আগের স্ত্রী রীতা কোহলি-র দুই কন্যা— পূজা ও কারিশ্মা।
অরুণা ইরানি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি সিনেমার সেটে কাজের সময় তাঁদের সম্পর্কের সূচনা ঝগড়া দিয়েই হয়েছিল। ছবির সেটে সহ-অভিনেতা ধর্মেন্দ্র না আসা পর্যন্ত শুটিং শুরু না করা নিয়ে অরুণা প্রায়শই তাঁর ওপর রেগে যেতেন, আর কুকু তাঁকে শান্ত করতেন। সেখান থেকেই তাঁদের ভালোলাগা ও ভালোবাসা গড়ে ওঠে।
সন্তান না নেওয়ার সিদ্ধান্ত: কুকু কোহলি তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই অরুণা ইরানিকে বিয়ে করেছিলেন, যা মেনে নিয়েছিলেন অরুণা। এ ছাড়া, তাঁরা দুজনে কোনো সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন। অরুণা এক সাক্ষাৎকারে জানান, তাঁর এক ঘনিষ্ঠ ডাক্তার বন্ধুর পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেশি বয়সে বিয়ে করেছিলেন অরুণা-কুকু। সেইমতোই সিদ্ধান্ত নেন দুজনে।
{{/usCountry}}সন্তান না নেওয়ার সিদ্ধান্ত: কুকু কোহলি তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই অরুণা ইরানিকে বিয়ে করেছিলেন, যা মেনে নিয়েছিলেন অরুণা। এ ছাড়া, তাঁরা দুজনে কোনো সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেন। অরুণা এক সাক্ষাৎকারে জানান, তাঁর এক ঘনিষ্ঠ ডাক্তার বন্ধুর পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেশি বয়সে বিয়ে করেছিলেন অরুণা-কুকু। সেইমতোই সিদ্ধান্ত নেন দুজনে।
{{/usCountry}}