Phool Pishi O Edward: একটা মৃত্যু, সঙ্গে জড়িয়ে ৫ নারীর জীবন, কোন রহস্যের জট খুলবে ফুলপিসি?
Phool Pishi O Edward Official Teaser: গরমের ছুটিতে সকলকে একদম অন্যরকম একটি গল্প উপহার দিতে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতা। চলতি বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। এবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত টিজার, যেখানে দেখানো হয়েছে সিনেমার মধ্যে থাকা ঘনীভূত হওয়ার রহস্যের কিছু ঝলক।
Phool Pishi O Edward Official Teaser: গরমের ছুটিতে সকলকে একদম অন্য স্বাদের একটি গল্প উপহার দিতে চলেছেন শিবপ্রসাদ ও নন্দিতা। চলতি বছরের মে মাসে মুক্তি পেতে চলেছে ‘ফুলপিসি ও এডওয়ার্ড’। সিনেমায় কারা কারা অভিনয় করবেন সে কথা আগেই জানা গিয়েছে। এবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত টিজার, যেখানে দেখানো হয়েছে সিনেমার মধ্যে থাকা ঘনীভূত হওয়ার রহস্যের কিছু ঝলক।
কোন রহস্যের জট খুলবে ফুলপিসি?
টিজার প্রসঙ্গে
‘ফুলপিসি ও এডওয়ার্ড’ সিনেমার টিজার দেখে বেশ বোঝাই যাচ্ছে, এটি কোনও স্বৈরাচারী রাজা অথবা জমিদারের জীবনকে ঘিরে তৈরি হওয়া একটি রহস্যময় গল্প। রাজা অথবা জমিদার নিজের শক্তির বহিঃপ্রকাশ করেন নারীদের উপর অত্যাচার করে।
অর্জুন চক্রবর্তী ওরফে সেই স্বৈরাচারী রাজার স্ত্রী শুধু একজন নয় একাধিক। একদিকে যেমন রাইমা ওরফে ‘অদিতি’র ওপর করা হয় অত্যাচার তেমন অন্যদিকে সবকিছু সহ্য করেও চুপ করে থাকে ‘রাজলক্ষ্মী’ কনীনিকা। এই সবকিছুর মধ্যেই নতুন বউ হয়ে প্রাসাদে আসে ‘বিনীতা’ অর্থাৎ শ্যামৌপ্তি মুদলি।
তবে রাজার অত্যাচার শুধু ঘরের মধ্যেই সীমিত তা কিন্তু নয়, অনন্যা চট্টোপাধ্যায় ওরফে ‘পুতলি বাই’-এর ওপরেও সে সমানে করতে থাকে অত্যাচার। এত অরাজকতার মধ্যেই ঘটে যায় এক মৃত্যু। মারা যায় সেই রাজা, যাকে ঘিরে ঘনীভূত হতে থাকে রহস্য।
এই রহস্যের সমাধানই করবে ‘ফুল পিসি’ ওরফে সোহিনী সেনগুপ্ত। সঙ্গ দেবে এডওয়ার্ড। ছবিতে আরও এক জমিদারের চরিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায়। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন রজতাভ দত্ত। বাড়ির বয়জ্যেষ্ঠার চরিত্রে অনামিকা সাহা।
অন্যান্য চরিত্রে দেখতে পাওয়া যাবে ঋষভ বসু, সৌম্য মুখোপাধ্যায়কে। টিজারের একটি অংশে অনন্যাকে বলতে শোনা যায়, কিডনি হোক অথবা যোনি মেয়েদের কিছুর ওপরেই কোনও অধিকার নেই। এই কথাটির পেছনেই কী লুকিয়ে রয়েছে সিনেমার আসল গল্প, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।'
প্রসঙ্গত, মে মাসেই মুক্তি পাবে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ মে। এবার দেখার পালা এই দুটি সিনেমা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিনা।
Home/Entertainment/Phool Pishi O Edward: একটা মৃত্যু, সঙ্গে জড়িয়ে ৫ নারীর জীবন, কোন রহস্যের জট খুলবে ফুলপিসি?