...
...
Next Story

সৃজিত-দিব্যজ্যোতিকে নিয়ে জন্মদিনে কেক কাটলেন দিব্যানী! কত বছর বয়স হল ‘ফুলকি’র?

২২ বছরে পা রাখলেন ফুলকি-খ্যাত দিব্যানী মণ্ডল। জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, রাণা সরকার, অঙ্কিতা মল্লিক, দিব্যজ্যোতি দত্ত-রা।

Published on: Aug 19, 2026, 09:31:07 IST
Advertisement

১৭ অগস্ট ছিল ‘ফুলকি’-খ্যাত দিব্যানী মণ্ডলের জন্মদিন। বেশ অল্প বয়সে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রাখেন দিব্যানী। ফুলকি-নায়িকার জন্মদিনে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকা। দেখা মিলল সৃজিত মুখোপাধ্যায়, রাণা সরকার, অঙ্কিতা মল্লিক, দিব্যজ্যোতি দত্ত-রা।

জন্মদিন দিব্যানীর।
জন্মদিন দিব্যানীর।

বিস্কিট রঙের গাউনে দেখা গেল দিব্যানীকে। পরিবারকে পাশে নিয়েই কেক কাটলেন ২২ বছরের জন্মদিনের কেক। পাশে ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, রাণা সরকার। এমনকী, কেক কেটে পরিচালককে খাওয়াতেও দেখা গেল তাঁকে।

খুব জলদিই বড় পর্দায় পা রাখতে চলেছেন দিব্যানী। পরপর দুটি ছবিতে দেখা মিলবে তাঁর। প্রথমটি হল ‘গুন গুন করে মহুয়া’ আর দ্বিতীয়টি ‘রেড ফ্ল্যাগ: ভালোবাসা বেশি’।

পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ‘রেড ফ্ল্যাগ: ভালোবাসা বেশি’-তে মুখ্য চরিত্রে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত ও দিব্যাণী মণ্ডল। জেন জি-র জটিল প্রেমের সমীকরণ তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। আর এই সিনেমার প্রযোজক রাণা সরকার।

তবে রাণা সরকারের আরও একটি ছবিতে দেখা যাবে দিব্যানীকে। যেখানে মহুয়ার তরুণীবেলার চরিত্রে দেখা যাবে দিব্যানীকে। অভিনেত্রীর জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাণা-ও।

দিব্যানীর জন্মদিনের পার্টিতে সৃজিতের সাজও ছিল দেখার মত। যেখানে পরিচালকের সাদা রঙের শার্টের উপর সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছিল ২০১৫ সালের নির্বাক-এর পোস্টার। যাতে মুখ্য চরিত্রে ছিলেন সুস্মিতা সেন। দিব্যজ্যোতির বোতাম খোলা শার্টের ফাঁক থেকে চোখ পড়ছিল তাঁর সিক্স প্যাক অ্যাবস। দেখুন দিব্যানীর জন্মদিনের পোস্ট-

এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মেও করেছেন কাজ। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি ওয়েব সিরিজে তিনি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাতনির চরিত্রে অভিনয় করছেন। যাতে ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও। শুধু তাই নয়, খুব জলদি তেলেগু ইন্ডাস্ট্রিতেও দেখা যাবে দিব্যানীকে। পরিচালক বীরেশ কোকার ছবিতে করবেন কাজ। দিব্যানীকে জন্মদিনে ভালোবাসায় ভরিয়েছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। তাঁর আগামী জীবনের জন্য দিয়েছেন শুভেচ্ছাবার্তা।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks