...
...
Next Story

ছেলে নিষাদকে নিয়ে ২০২৬-এ একাধিক প্ল্যান পিয়ার! 'শেখাবো কীভাবে…', যা জানালেন পরম-পত্নী

১ জুন জামাইষষ্ঠীর দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তারপর সব অপেক্ষার অবসান করে দেবীপক্ষে ছেলের ছবি সামনে আনলেন পিয়া-পরম! সঙ্গে জানালেন ছেলের নামও। আর এবার পিয়া ভাগ করে নিলেন সামনের বছর অর্থাৎ ২০২৬-এ ছেলেকে নিয়ে কী কী পরিকল্পনা করেছেন তিনি।

Published on: Nov 26, 2025, 16:23:02 IST
Advertisement

১ জুন জামাইষষ্ঠীর দিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তারপর সব অপেক্ষার অবসান করে দেবীপক্ষে ছেলের ছবি সামনে আনলেন পিয়া-পরম! সঙ্গে জানালেন ছেলের নামও। আর এবার পিয়া ভাগ করে নিলেন সামনের বছর অর্থাৎ ২০২৬-এ ছেলেকে নিয়ে কী কী পরিকল্পনা করেছেন তিনি।

ছেলে নিষাদকে নিয়ে ২০২৬-এ একাধিক প্ল্যান পিয়ার! কী জানালেন পরম-পত্নী?
ছেলে নিষাদকে নিয়ে ২০২৬-এ একাধিক প্ল্যান পিয়ার! কী জানালেন পরম-পত্নী?

আরও পড়ুন: শেষ হচ্ছে না ‘জগদ্ধাত্রী’, ক'টার স্লটে দেখা যাবে ধারাবাহিক? কপাল পুড়ল কোন মেগার?

আর মাঝে একটা মাস, তারপরই আসছে নতুন বছর। আর নতুন বছর মানেই নতুন নতুন পরিকল্পনা। আর তারকারাও কিন্তু এর ব্যতিক্রম নন। তাঁরাও নতুন বছরে নানা নতুন পরিকল্পনা গ্রহণ করেন। এবার পিয়া শেয়ার করলেন তাঁর নতুন বছরের পরিকল্পনা। তবে তার সবটা ছেলে নিষাদকে ঘিরে।

বেশির ভাগ নতুন মায়ের মতো তাঁর ভালোলাগা, ইচ্ছে, স্বপ্নর অনেকটাই এখন ছেলেকে ঘিরে আবর্তিত হচ্ছে। তাই নতুন বছর পড়ার আগেই ছেলেকে নিয়ে তাঁর নতুন কী কী প্ল্যান রয়েছে সবটাই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন পিয়া।

বুধবার পিয়া তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই পরিকল্পনা শেয়ার করেন। সেখানে তিনি একটি ছোট্ট ভিডিয়ো ভাগ করে নেন। সেখানে খুদে নিষাদের ছোট্ট ছোট্ট পা দেখা যায়। ভিডিয়োয় দেখা যায় যে মনের আনন্দে পা নাড়াচ্ছে। আর সেখানেই পিয়া ক্যাপশনে লেখেন, ‘২০২৬-এর জন্য প্ল্যান: একটা ছোট্ট মানুষকে শেখাবো কীভাবে খেতে হয়, বসতে হয়, হামা দিতে হয়, জল খেতে হয়, কীভাবে প্রথম পা ফেলে হাঁটতে হয় আর সঙ্গে ওর প্রথম কথা বলা।’

আসলে আর পাঁচটা শিশুর মতো নিষাদও বেড়ে উঠছে। তাকেও এক এক করে সব শেখাতে হবে। পরিকল্পনাতে না থাকলেও স্বাভাবিক নিয়মে সে শিখবে, আর তাকে শেখানোর প্রয়োজনও পড়বে। তাই সে রকম বড় কিছু না হলেও জীবনের ভিত গড়ার খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ের সঙ্গে মা পিয়া ছেলেকে পরিচয় করাবেন। আর সে কথাতেই খানিক ভার চাপিয়ে তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

পিয়ার স্টোরি

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মা-বাবা হতে চলার খবর ভাগ করে নেন পরমব্রত ও পিয়া। তারপর জুনে কোন আলো করে আসে ছেলে। ২০২৩ সালের নভেম্বর মাসে দু'জনে করেছিলেন আইনি বিয়ে।

সন্তান জন্মের আগে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে, একটি বাড়ি কিনেছিলেন পরমব্রত আর পিয়া। যাতে খোলামেলা পরিবেশে বড় হতে পারে তাঁদের সন্তান। পাড়ার মাঠে বা পার্কে খেলা করতে পারে, আশেপাশের মানুষের সঙ্গে মিশতে পারে, আর পাঁচটা সাধারণ বাচ্চার মতোই বড় হয়ে ওঠে, মা-বাবার তারকা-খ্যাতির উপরে উঠে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe