বাবা-মাকে নিয়ে নডিবাবুর কেরালা ভ্রমণ, সুখস্মৃতি ভাগ করে নিলেন পিয়া
মাত্র এক বছর এক মাসেই বাবা-মায়ের সঙ্গে কখনও পাহাড়ের কোলে, কখনও আবার সমুদ্রের ধারে ঘুরে বেড়ায় পরমব্রত এবং পিয়ার একমাত্র সন্তান নিষাদ। বাবার কাজের সূত্রে হোক অথবা নিছকই ভ্রমণের উদ্দেশ্যে, ইতিমধ্যেই কিন্তু বেশ অনেক জায়গায় দেখে ফেলেছে নিষাদ।
মাত্র এক বছর এক মাসেই বাবা-মায়ের সঙ্গে কখনও পাহাড়ের কোলে, কখনও আবার সমুদ্রের ধারে ঘুরে বেড়ায় পরমব্রত এবং পিয়ার একমাত্র সন্তান নিষাদ। বাবার কাজের সূত্রে হোক অথবা নিছকই ভ্রমণের উদ্দেশ্যে, ইতিমধ্যেই কিন্তু বেশ অনেক জায়গাই দেখে ফেলেছে নিষাদ।
বাবা-মাকে নিয়ে নডিবাবুর কেরালা ভ্রমণ
খুব সম্প্রতি বাবা মায়ের সঙ্গে কেরালা ভ্রমণ করে এলো পরমব্রত পুত্র। স্বামী সন্তানের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছোট্ট পরিবার ঘুরতে গিয়েছিল কেরালায়। কেরালা তার সবুজ প্রাচুর্য দিয়ে আমাদের সাদরে অভ্যর্থনা জানিয়েছিল। কখনও আমরা ঘন অরন্যে হারিয়ে গিয়েছিলাম কখনও আবার পাহাড়ে নিস্তব্ধতায়।’
‘ব্যাক ওয়াটারে নৌকায় ভেসেছিলাম, সমুদ্রকে সবথেকে কাছ থেকে চিনলাম, আমাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কেরালা আমাদের দিয়েছিল বৃষ্টি, লবণ, মসলা আর অনেক অনেক ভালোবাসা যা একে অপরের সান্নিধ্যকে আরও বেশি সমৃদ্ধ করে তুলেছিল’, যোগ করেন পিয়া।
পিয়া যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, উত্তাল সমুদ্রের ধারে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পিয়া। কখনো আবার বাবার সঙ্গে ড্রাইভিং সিটে হাসিমুখে বসে নিষাদ। পাহাড়ের কোলে বয়ে যাওয়া আঁকাবাঁকা নদী, বৃষ্টিমুখর সন্ধ্যায় বাবা-মায়ের কোলে কৌতূহল মুখর নিষাদ। মায়ের সঙ্গে গাড়িতে বসে কখনও খুনসুটি করছে সে, কখনও আবার মাঝ সমুদ্রে বাবার কোলে শুয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়া।
বাবা মায়ের সঙ্গে দক্ষিণ ভারত ভ্রমণ যে ভালই কেটেছে নিষাদের, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই ছেলের প্রথম জন্মদিনে একটি খোলা চিঠি লিখেছিলেন পরমব্রত, যেখানে নিজের মনের সমস্ত কথা উজার করে লেখেন তিনি। দিনের শেষে ছেলে যাতে একজন ভালো মনের মানুষ হয়, এই কামনা করেন অভিনেতা।
Home/Entertainment/বাবা-মাকে নিয়ে নডিবাবুর কেরালা ভ্রমণ, সুখস্মৃতি ভাগ করে নিলেন পিয়া