Parambrata-Piya: প্রেমদিবসে দিলেন ছেলে-বরের আদুরে ছবি! পরমব্রত-পুত্র নিষাদ মায়ের মতো দেখতে? কী বলছেন পিয়া

‘মাই ফানি ভ্যালেন্টাইন্স’, প্রেমদিবসে ছেলে আর বরের আদুরে ছবি শেয়ার করলেন পরমব্রত। নিষাদকে কি তাঁর মতো দেখতে! কী বললেন পিয়া?

Published on: Feb 14, 2026, 12:57:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রেমদিবসে বর আর ছেলের মিষ্টি ছবি শেয়ার করে নিলেন পিয়া চক্রবর্তী। ২০২৫ সালের জুনে মা হয়েছেন তিনি। খুদের বয়স মাত্র মাস আটেক। ইতিমধ্যেই এই কিউটের ডিব্বা মন কেড়ে নিয়েছে নেটপাড়ার। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে পিয়ার শেয়ার করা ছবিতে ভালোবাজা উজার করে দিল নেটপাড়া।

ভ্যালেন্টাইন্স ডে-র দিন ছেলে আর বরের ছবি দিলেন পিয়া।
ভ্যালেন্টাইন্স ডে-র দিন ছেলে আর বরের ছবি দিলেন পিয়া।

ছবিটা তোলা হয়েছে কোনো এক রেস্তোরাঁয়। টেবিলের উপর বসে আছে জুনিয়র। আর চেয়ারে বসে ছেলেকে আগলে রেখেছেন পরমব্রত। একটি ছবিতে নিষাদের দিকে তাকিয়ে থাকতে দেখা গেল পরমব্রতকে। আরেকটা ছবিতে আবার ক্যামেরার দিকে তাকিয়ে ছেলের মতো করেই মুখটা হাঁ করেছেন পরম। আর ছবি দুটি শেয়ার করে পরমব্রত লিখলেন, ‘মাই ফানি ভ্যালেন্টাইন্স’।

আরও পড়ুন: ‘বউ ঘাটের মড়া ছাড়া কিছু বলে না…’! ভরা শো-তে বললেন নচিকেতা, কলেজ বান্ধবীকে বিয়ে, চেনেন গায়কের স্ত্রীকে?

এই পোস্টে পিয়ার পরিচিত এক মহিলা মন্তব্য করেছেন, ‘এই একেবারে তোর মতো দেখতে লাগছে’। আর তাতে পিয়ার মন্তব্য, ‘জানি’। সঙ্গে আবেগে চোখে জল চলে আসার ইমোজি।

আরও পড়ুন: চাকদা এক্সপ্রেস কি বিশ বাঁও জলে! রেণুকা সাহানের পোস্টে বিরাট চিন্তিত অনুষ্কা ভক্তরা

পিয়ার মন্তব্য।
পিয়ার মন্তব্য।

২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। বছরখানেকের প্রেম, তারপর বিয়ে। একেবারেই সাদামাটা ছিল আয়োজন। বাড়িতেই রেজিস্ট্রি, তারপর একটা পার্টি কাছের মানুষদেরকে নিয়ে। এরপর ২০২৫ সালে বিয়ের দেড় বছরের মাথায় জন্ম নিষাদের।

আরও পড়ুন: ভালোবাসে না বর, জীবনে নতুন পুরুষ! ভোলে বাবা পার করেগা-র ২ নতুন নায়ক রাহুল-অর্জুন, নায়িকা কে?

জুন মাসে দুজনের কোলে আসে ছোট্ট রাজপুত্র। ছেলের নাম নষাদ রেখেছেন তাঁরা। জন্মের পর খুদেকে লম্বা সময় সোশাল মিডিয়া থেকে দূরে রাখলেও, শারদীয়ায় ছেলের সঙ্গে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন। মুখ দেখান নিষাদের। অবশ্য অনেকগুলো ডাক নামে আছে তার। মায়ের কাছে সে ‘নডি’, আবার বাবা পরমব্রতর কাছে সে ‘জুনিয়র’। ইতিমধ্যে বেশ ঘটা করে হয়ে গিয়েছে নিষাদের মুখে ভাতের অনুষ্ঠানও। যেখানে অতিথি হয়ে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির তারকারা, এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

২০২২ সালে অনুপম রায়ের সঙ্গে ডিভোর্স হয় পিয়ার। বছর পাঁচেকের বিয়ে ভাঙার খবরে বেশ অবাক হয়েছিল নেটপাড়া। এরপর দেড় বছরের মাথায় পরমব্রতর সঙ্গে বাঁধেন গাঁটছড়া। যদিও বিয়ের পরপর বেশ কটাক্ষের মুখে পড়তে হয়েছিল দুজনকে। পরমব্রত জানিয়েছিলেন, সেই কটাক্ষভরা কমেন্টগুলো তাঁকে প্রথমদিকে খুব কষ্টও দিত। তবে পরে বুঝেছেন যে, এসব যত অগ্রাহ্য করা যায় ততই ভালো।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More