...
...
Next Story

Bigg Boss Bangla: রাজবীরের ভালো লাগলেই এলিমিনেট হচ্ছে মহিলা প্রতিযোগিরা! সৃজলায় ফোকাসের অনুরোধ দুর্নিবারের

‘সৃজলা থেকে সরে যাওয়াতেই বেরিয়ে গেল নন্দিনী-সোনামণি!’ রাজবীরকে সৃজলায় ফোকাসের অনুরোধ দুর্নিবারের, পারফিউমের গন্ধে ‘প্রাক্তন প্রেমিকা’-র স্মৃতিতে বেফাঁস মন্তব্য করে বিপাকে অভিনেতা!

Published on: Nov 17, 2026, 17:30:34 IST
Advertisement

বিগ বসের-এর অন্দরমহলে জমে উঠেছে প্রতিযোগীদের খুনসুটি আর সম্পর্কের নানা সমীকরণ। সম্প্রতি শো-এর অন্দরের একটি মজার কথোপকথনের ভিডিও ঘিরে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা অভিনেতা রাজবীর-কে তাঁর ‘ভালো লাগা’ নিয়ে রীতিমতো চেপে ধরেছেন।

রাজবীরের ভালো লাগলেই এলিমিনেট হচ্ছে মহিলা প্রতিযোগিরা! সৃজলায় ফোকাসের অনুরোধ দুর্নিবারের
রাজবীরের ভালো লাগলেই এলিমিনেট হচ্ছে মহিলা প্রতিযোগিরা! সৃজলায় ফোকাসের অনুরোধ দুর্নিবারের

দুর্নিবারের মজার দাবি, বাড়িতে রাজবীর যাঁর প্রতিই আকৃষ্ট হচ্ছেন, তিনিই নাকি বাড়ি থেকে বেরিয়ে (Eliminate) যাচ্ছেন! পাশাপাশি পারফিউমের গন্ধ শুঁকে নিজের ‘এক্স-গার্লফ্রেন্ড’ বা প্রাক্তন প্রেমিকার প্রসঙ্গ তুলে নিজেই নিজের ফাঁদে পড়ে গেলেন রাজবীর।

সৃজলায় ফোকাস করার অনুরোধ দুর্নিবারের:

ভিডিওর শুরুতেই দুর্নিবার সাহাকে বেশ মজার ছলে রাজবীরকে হিসাব দিতে দেখা যায়। দুর্নিবার বলেন, বাড়িতে আসার পর সবার প্রথমে সৃজলা-কেই ভালো লেগেছিল রাজবীরের। কিন্তু রাজবীর যেই সৃজলা থেকে ‘ডেভিয়েট’ হয়ে (সরে গিয়ে) অন্যদের দিকে নজর দিয়েছেন, তখনই একের পর এক মহিলা প্রতিযোগী বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন!

দুর্নিবারের কথায়— প্রথমে অ্যালেক্স, তারপর নন্দিনী এবং সম্প্রতি সোনামণি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। তাই আর কোনো ঝুঁকি না নিয়ে দুর্নিবার রাজবীরকে হাতজোড় করে মজার ছলে অনুরোধ করেন, ‘প্লিজ সৃজলার দিকে ফোকাস কর!’

জবাবে রাজবীর অবশ্য নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। তিনি হাসতে হাসতে বলেন, সোনামণিকে তাঁর ভালো লাগেনি, বরং ভালো লাগতে যাচ্ছিল ঠিকই, কিন্তু তার আগেই তিনি সোনামণিকে ‘দিদি’ বলে ডেকে ফেলেছিলেন!

পারফিউমের গন্ধে ‘প্রাক্তন প্রেমিকা’-র স্মৃতি ও বেফাঁস মন্তব্য:

খুনসুটির আসল চমক ছিল ভিডিওর পরের অংশে। একটি পারফিউম বারবার শুঁকতে দেখা যায় রাজবীরকে। এমনকি তিনি সেই পারফিউমটি নিজের বালিশেও লাগিয়ে নেন! সহ-প্রতিযোগীরা এর কারণ জানতে চাইলে রাজবীর অকপটে বলে বসেন, ‘আরে এই গন্ধটা আমার... সেম গন্ধ (একই গন্ধ)!’

সঙ্গে সঙ্গে মনামী প্রশ্ন করেন, ‘এক্স-গার্লফ্রেন্ড লাগাত নাকি?’ রাজবীর লজ্জা পেয়ে হেসে বলেন, তিনি নামটা নিতে চাইছিলেন না! এরপরই মনামী রাজবীরকে আরও বড় বিপাকে ফেলে প্রশ্ন করেন— প্রাক্তন প্রেমিকার ব্যবহার করা ওই একই গন্ধের পারফিউমটি তবে কেন রাজবীর নন্দিনীকে দিতে চেয়েছিলেন?

এই প্রশ্নে রীতিমতো থতমত খেয়ে যান রাজবীর। নিজের জালেই নিজে জড়িয়ে পড়েছেন বুঝতে পেরে হাসতে হাসতে তিনি বলেন, 'আবার ফেঁসে যাচ্ছি! না, সরি সরি, আই টেক মাই ওয়ার্ডস ব্যাক (আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি)!

সব মিলিয়ে, রিয়েলিটি শো-এর অন্দরে দুর্নিবার ও রাজবীরের এই নির্ভেজাল আড্ডা এবং খুনসুটি দর্শকদের দারুণ মনোরঞ্জন জুগিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks