...
...
Next Story

‘আমাকে বিয়ে করবে?’ জন্মদিনে কাকে এই প্রস্তাব দিলেন আদিত্যর সন্তানের মা ইয়ামি?

‘আমার স্বামী... আমার পৃথিবী। আমার আদিত্য…', ৩৮ তম জন্মদিনে বরের ভালোবাসায় ভাসলেন ইয়ামি। পালটা কী জবাব নায়িকার?

Published on: Nov 29, 2026, 12:03:22 IST
Advertisement

২৮শে নভেম্বর ৩৮ বছরে পা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। বিশেষ এই দিনটি স্বামী তথা খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরের সঙ্গে অত্যন্ত ঘরোয়া এবং রোম্যান্টিক পরিবেশে উদযাপন করেছেন তিনি। জন্মদিনে অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছায় আপ্লুত ইয়ামি সোশাল মিডিয়ায় উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। তবে সবথেকে বেশি নজর কেড়েছে সোশাল মিডিয়ায় স্বামী-স্ত্রীর মিষ্টি খুনসুটি— আদিত্যর তরফ থেকে আসা জন্মদিনের রোম্যান্টিক শুভেচ্ছা বার্তা পড়ে তাঁকে ফের বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন ইয়ামি!

‘আমাকে বিয়ে করবে?’ জন্মদিনে কাকে এই প্রস্তাব দিলেন আদিত্যর সন্তানের মা ইয়ামি? (Sunil khandare )
‘আমাকে বিয়ে করবে?’ জন্মদিনে কাকে এই প্রস্তাব দিলেন আদিত্যর সন্তানের মা ইয়ামি? (Sunil khandare )

ঘরোয়া উদযাপন এবং অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইয়ামির:

জন্মদিনের উদযাপনের দুটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ইয়ামি গৌতম। একটি ছবিতে কালো পোশাক ও লং কোটে ইয়ামিকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা গিয়েছে নীল স্যুট পরিহিত আদিত্য ধরকে। অন্য ছবিটিতে অসংখ্য ফুলের তোড়ার মাঝে হাসিমুখে ধরা দিয়েছেন বার্থডে গার্ল।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে ইয়ামি লেখেন, ‘এত ভালোবাসা এবং জন্মদিনের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। এই আশীর্বাদের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

নিজেকে ‘ইয়ামি পাগলা’ বললেন আদিত্য, পাল্টা কী লিখলেন ইয়ামি?

স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছুটির একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেন আদিত্য ধর, যেখানে দু’জনকে কেনাকাটা করতে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গিয়েছে। ইয়ামিকে নিজের দেখা সবচেয়ে সুন্দরী নারী বলে সম্বোধন করে আদিত্য লেখেন, ‘তোমার হাসি শুধু একটা ঘর নয়, আমার গোটা পৃথিবী আলোকিত করে দেয়। তুমি আমার ঘর, আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে বড় সমর্থক এবং সেই মানুষ যে আমাকে আজকের এই মানুষটা হয়ে উঠতে সাহায্য করেছে। তুমি যেভাবে আমাদের পরিবারকে ভালোবাসায় ভরিয়ে রাখো এবং প্রতিটি কাজে নিজের সেরাটা দাও, তা দেখে আমি প্রতিদিন মুগ্ধ হই।’

এছাড়াও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আদিত্যর পোস্টটি শেয়ার করে ইয়ামি লেখেন— ‘আমার স্বামী... আমার পৃথিবী। আমার আদিত্য।’

ইয়ামির পোস্ট

ইয়ামি ও আদিত্যর প্রেমকাহিনি এবং সাম্প্রতিক কাজ:

প্রেম ও বিয়ে: ২০১৯ সালের ব্লকবাস্টার ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri: The Surgical Strike)-এর সেটে প্রথম আলাপ হয়েছিল ইয়ামি ও আদিত্যর। এরপর ২০২১ সালে হিমাচল প্রদেশের মান্ডিতে অত্যন্ত ঘরোয়া এবং সাদামাটা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২৪ সালে তাঁদের প্রথম সন্তান, পুত্র বেদাবিদ-এর জন্ম হয়। চলতি বছরে ইয়ামি গৌতমকে শেষবার ‘নয়ি নভেলি’ (Nayyi Navelli) ছবিতে দেখা গিয়েছে। অন্যদিকে, পরিচালক আদিত্য ধর তাঁর সুপারহিট ‘ধুরন্ধর’ (Dhurandhar) সিরিজের ছবিগুলোর সাফল্যে ভাসছেন।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks