...
...
Next Story

Pocket Paratha Raju Da: দুই থেকে তিন হলাম…', বাবা হলেন ভাইরাল ‘পকেট পরোটা’ রাজু, ছেলে হল না মেয়ে?

রাজুদা ও তাঁর স্ত্রী অপর্ণার কোল জুড়ে এল ফুটফুটে পুত্র সন্তান। সুখবর দিলেন রাজুদা।

Published on: Aug 25, 2026, 09:30:23 IST
Advertisement

শিয়ালদা স্টেশনের কাছে ২০ টাকায় তিনটে পরোটা, আলুর তরকারি আর ‘আপেল’ পিঁয়াজ বিক্রি করে একটা সময় সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেছিলেন রাজুদা। গুমার পরোটা বিক্রেতা রাজু ঘোষের জনপ্রিয়তা এতটাই চরমে পৌঁছেছিল, যে লিও মেসির সঙ্গেও সাক্ষাৎ সেরে ফেলেন রাজুদা।

দুই থেকে তিন হলাম…', বাবা হলেন ভাইরাল ‘পকেট পরোটা’ রাজু, ছেলে হল না মেয়ে?
দুই থেকে তিন হলাম…', বাবা হলেন ভাইরাল ‘পকেট পরোটা’ রাজু, ছেলে হল না মেয়ে?

ভোটের আবহে গত শাসকদলের প্রচারে পর্যন্ত দেখা মিলেছে তাঁর। মাঝে বেশ কয়েকমাস সোশ্যাল মিডিয়ার লাইমলাইট থেকে খানিক দূরে রাজুদা। ট্রোলিং, কটাক্ষ সব থেকে দূরে একান্ত সময় কাটাচ্ছিলেন তিনি। তবে এবার সকলকে চমকে দিয়ে সুখবর ভাগ করে নিলেন রাজুদা। নতুন সদস্য় এসেছে রাজুদার পরিবারে। রাজুদা ও তাঁর স্ত্রী অপর্ণার কোল আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে পুত্রসন্তান।

ছেলের নাম ও প্রথম ছবি প্রকাশ

ছেলের জন্মের ছ’দিন পর সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে এই আনন্দের কথা ভাগ করে নেন রাজুদা। ফেসবুকে সন্তানের আগমনের কথা জানিয়ে তিনি লেখেন, ‘ফাইনালি দুজন থেকে তিনজন হয়ে গেলাম।’

ছ রাজুদা তাঁর নবজাতক ছেলের নাম রেখেছেন ‘রূপক’। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রথম ছবিও প্রকাশ করেছেন তিনি। টানাটানা চোখ, এক মাথা চুল- রূপকের রূপ মুগ্ধ সকলে।

সামাজিক মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজুদা ও অপর্ণাকে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের নেটিজেন অনুরাগীরা। তবে ধেয়ে এসেছে কটাক্ষও। তবে সে-সব নেতিবাচকতা থেকে দূরে আপতত পিতৃত্বের স্বাদ উপভোগ করছেন রাজুদা। আপতত বন্ধ রয়েছে তাঁর পকেট পরোটার দোকানও। খুব শিগগির তা খোলা হবে আশ্বাস দিয়েছেন রাজুদা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe