...
...
Next Story

Pori Moni: ‘গায়ে হাত দিছোস কেন?’ সাংবাদিককে অশ্রাব্য় গালিগালাজ, মেরে ফেলার হুমকি পরিমণির! খিমচেও দিলেন

Pori Moni: আদালতের বাইরে ভিড়ের মধ্যে তাঁকে আপত্তিকর স্পর্শ করেছেন এক পুরুষ সাংবাদিক এমন অভিযোগ নায়িকার। আদালতে জামিন নিতে এসে নতুন বিতর্কে বাংলাদেশি নায়িকা।

Published on: Nov 5, 2026, 15:59:10 IST
Advertisement

বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় জামিন নিতে গিয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। জামিন মঞ্জুরের পর আদালত চত্বর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে চরম বচসায় জড়ান নায়িকা। ব্যাড টাচ বা শারীরিক হেনস্থার অভিযোগ এনে এক সাংবাদিকের ওপর ক্ষোভে ফেটে পড়েন তিনি।

‘আমার গায়ে হাত দিয়েছিস কেন, শুয়োরের বাচ্চা..মেরে ফেলব?’ আদালতে জামিন নিতে এসে সাংবাদিককে অশ্রাব্য় গালিগালাজ
‘আমার গায়ে হাত দিয়েছিস কেন, শুয়োরের বাচ্চা..মেরে ফেলব?’ আদালতে জামিন নিতে এসে সাংবাদিককে অশ্রাব্য় গালিগালাজ

‘তুই আমার গায়ে হাত দিছোস কেন!’ — আদালত চত্বরে তীব্র বাগ্‌বিতণ্ডা:

আদালত থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিক ও উৎসুক জনতার উপচে পড়া ভিড় তৈরি হয়। সেই ভিড়ের মধ্যে তাঁকে আপত্তিকর স্পর্শ করেছেন এক পুরুষ সাংবাদিক এমন অভিযোগ নায়িকার। যদিও সেই সাংবাদিক বারংবার বলতে থাকেন তিনি পরীমনির গায়ে হাত দেননি। পরবর্তীতে ভিডিয়োতেও এমন কিছু ধরা পড়েনি। ওই সাংবাদিককে এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন নায়িকা। শুয়োরের বা* থেকে শুরু মা তুলে গালাগালি দিতে ছাড়েননি অভিনেত্রী। পরবর্তীতে পরীমণির সাথে থাকা ১০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পরিস্থিতি সামাল দিতে এবং ভিড় সরাতে তৎপর হয়ে ওঠেন।

৫০০ টাকার মুচলেকায় মিলল জামিন:

এর আগে বুধবার শারীরিক অসুস্থতার (অ্যালার্জিজনিত সমস্যা) কারণে পরীমণি আদালতে উপস্থিত হতে না পারায় তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

বৃহস্পতিবার (৫ই নভেম্বর) সকালে তিনি নিজে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান ৫০০ টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

মামলার পেছনের প্রেক্ষাপট:

২০২১ সালের ৬ই জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে পিবিআই (PBI) তদন্ত প্রতিবেদনে মারধর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পায়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বর্তমানে মামলাটি বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks