...
...
Next Story

' উনি আমায় ধমক দিতে পারতেন...', জোজোর ফেসবুক লাইভ নিয়ে ক্ষোভ প্রকাশ পৌষালীর

গত নভেম্বর মাসে পৌষালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন গায়িকা জোজো। তিনি দাবি করেছিলেন, বিজয়গড়ে অনুষ্ঠান করতে গিয়ে জনপ্রিয় গায়িকা পৌষালীর দলের সদস্যরা জোজোর টিমের সঙ্গে দুর্ব্যবহার করেন। গোটা ঘটনাটি ফেসবুক লাইভে এসে সকলকে জানান জোজো।

Published on: Dec 8, 2025, 11:56:12 IST
Advertisement

গত নভেম্বর মাসে পৌষালী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন গায়িকা জোজো। তিনি দাবি করেছিলেন, বিজয়গড়ে অনুষ্ঠান করতে গিয়ে জনপ্রিয় গায়িকা পৌষালীর দলের সদস্যরা জোজোর টিমের সঙ্গে দুর্ব্যবহার করেন। গোটা ঘটনাটি ফেসবুক লাইভে এসে সকলকে জানান জোজো।

জোজোর ফেসবুক লাইভ নিয়ে ক্ষোভ প্রকাশ পৌষালীর
জোজোর ফেসবুক লাইভ নিয়ে ক্ষোভ প্রকাশ পৌষালীর

জোজো বলেছিলেন, অনুষ্ঠানে তিনি একটি ঘটনায় ভীষণভাবে কষ্ট পেয়েছেন এবং রেগে গিয়েছেন। আগে এমন ঘটনা হয়নি। বাংলা গানের ইন্ডাস্ট্রিটা ভীষণ ছোট, তাই এমন ঘটনা অভিপ্রেত নয়। অনুষ্ঠানে পৌষালীর মিউজিসিয়ানরা জোজোর টেকনিশিয়ানদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন বলে দাবি করেছিলেন সঙ্গীতশিল্পী।

আরও পড়ুন: 'ভীষণ মিস করি... ', তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?

যদিও এরপর পৌষালী একটি ভিডিও করে জানান, যা ঘটেছে তার ভেতরে আরও অনেক ঘটনা ছিল। ব্যাপারটা যদি বলতেই হয় তাহলে দুদিক বিচার করে গোটা ঘটনাটি বলতে হবে। শুধুমাত্র একজনের কথা মানুষ কেন শুনবে, দুজনের কথাই শোনা উচিত। এইভাবে দুজনের মধ্যে একটি বড়সড় দ্বন্দ্ব তৈরি হয়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: 'তোমরা সবাই ওকে বিরক্ত কর... ', দেবের ঠিকানা ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন জিৎ, কেন?

পৌষালী বলেন, ‘এখন কারও উপর যদি কারো রাগ হয় তাহলে সেটা আর কাউকে ফোন করে বা মেসেজ করে বলে না। সোজা ফেসবুক লাইভে বলে দেয়। আমার ভীষণ ভয় লাগে এই ফেসবুক লাইভ নিয়ে। একটা সেকেন্ডে কয়েক কোটি মানুষ দেখে ফেলে আপনার ভিডিও। এতে খুব একটা লাভের লাভ হয় বলে আমার মনে হয় না।’

গায়িকা বলেন, ‘যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা ঠিক কী ঘটেছিল সেটা অনেক পরের কথা, কিন্তু যাই ঘটে থাকুক না কেন সেটা এইভাবে সকলের সামনে নিয়ে আসার কোনও মানে ছিল না। উনি আমায় যদি বকাবকিও করতেন আমার খারাপ লাগত না। উনি যেটা করলেন, এতে সবারই ইমপ্রেশন খারাপ হয়ে গেল। এটা আমার কাছে একটা অনেক বড় শিক্ষা।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe