...
...
Next Story

গুরুগ্রামের শো ঘিরে বিতর্ক, কমেডিয়ান প্রণিত মোরে-সহ একাধিকের বিরুদ্ধে FIR

গুরুগ্রামে অনুষ্ঠিত একটি স্ট্যান্ড-আপ কমেডি শোকে কেন্দ্র করে তীব্র বিতর্কের জেরে কমেডিয়ান প্রণিত মোরে, হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ।

Published on: Jun 12, 2026, 10:35:37 IST
Advertisement

গুরুগ্রামে অনুষ্ঠিত একটি স্ট্যান্ড-আপ কমেডি শোকে কেন্দ্র করে বিতর্ক ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এই ঘটনার জেরে স্ট্যান্ড-আপ কমেডিয়ান প্রণিত মোরে, হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ।

কমেডিয়ান প্রণিত মোরে-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। (HT_PRINT)
কমেডিয়ান প্রণিত মোরে-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। (HT_PRINT)

সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, নোডাল সাইবার পুলিশ স্টেশনে প্রণিত মোরে, হিমাংশু জাংরা, ডঃ সেজল পাওয়ার এবং অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ধারা ৭৫(১)(iv), ৭৫(৩), ২৯৪ এবং ৩৫৩(২) এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইন, ২০০০-এর ৬৭ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নারী এবং মৃত ব্যক্তিদের নিয়ে অশ্লীল, আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।

মহারাষ্ট্র সাইবার বিভাগের দাবি, বিতর্কিত অনুষ্ঠানটির বিভিন্ন অংশ রেকর্ড করে তা ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে প্রচার ও ছড়িয়ে দেওয়া হয়। তদন্তকারীদের মতে, দর্শকসংখ্যা বৃদ্ধি, অনলাইন এনগেজমেন্ট বাড়ানো এবং মনিটাইজেশন ও অন্যান্য রাজস্ব-উৎপাদনকারী কার্যকলাপের মাধ্যমে আর্থিক ও বাণিজ্যিক সুবিধা অর্জনের উদ্দেশ্যেই এই কনটেন্ট ভাইরাল করার চেষ্টা করা হয়েছিল।

এদিকে, প্রণিত মোরে, হিমাংশু জাংরা এবং ডঃ সেজল পাওয়ারকে ইতিমধ্যেই সমন জারি করেছে মহারাষ্ট্র সাইবার ব্যুরো। তাঁদের বক্তব্য রেকর্ড করার জন্য নির্দিষ্ট সময়ে ব্যুরোয় হাজির হতে বলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত এখনও চলছে বলেও জানিয়েছে পুলিশ।

কী ঘটেছিল প্রণিত মোরের শো-তে?

তবে ক্ষোভের সৃষ্টি হয় তাঁর পরবর্তী মন্তব্যকে কেন্দ্র করে। জাংরা দাবি করেন, যেহেতু তিনি খাবারের বিল পরিশোধ করেছিলেন, তাই বিনিময়ে তিনি অন্তরঙ্গতা প্রত্যাশা করেছিলেন। এই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

অনেক নেটিজেন ও দর্শকের অভিযোগ, জাংরার বক্তব্য ডেটিংকে একটি লেনদেনমূলক সম্পর্ক হিসেবে উপস্থাপন করে এবং একজন নারীকে এমন এক বস্তুর পর্যায়ে নামিয়ে আনে, যাকে অর্থ ব্যয়ের বিনিময়ে ‘অর্জন’ করা যায়। সামাজিক মাধ্যমে বহু ব্যবহারকারী এই মন্তব্যকে নারীবিদ্বেষী বলে আখ্যা দেন।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। এরপরই ঘটনাটি মহারাষ্ট্র সাইবার পুলিশের নজরে আসে এবং অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।

এরপর ডঃ সেজল পাওয়ারের একটি ভিডিয়োও ভাইরাল হয়। যেখানে নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করে ওই মহিলা মন্তব্য করেন যে, মৃতদেহের যৌনাঙ্গ নিয়ে কিছু ‘অপমানজনক’ ও ‘বিতর্কিত’ মন্তব্য, যা নিঃসন্দেহে সমাজের জন্য ঘৃণ্য। নেটমাধ্যমে উঠেছে বিতর্কের ঝড়। মুখ খুলেছেন তারকারাও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe