...
...
Next Story

একদিকে রোম্যান্স, অন্যদিকে স্বাধীনতার ইতিহাস— দুই ভিন্ন ধারার চরিত্রে প্রান্তিক

একদিকে একেবারে নতুন ধাঁচের প্রেমের গল্প, অন্যদিকে বাংলার স্বাধীনতা সংগ্রামের বিস্মৃত বীরদের আত্মত্যাগের ইতিহাস। সম্পূর্ণ ভিন্ন দুই ঘরানার প্রজেক্ট 'শালুক' এবং 'শহীদ'-এ একসঙ্গে দেখা যাবে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। দুই কাজ নিয়েই ইতিমধ্যেই তৈরি হয়েছে দর্শকদের কৌতূহল।

Published on: Jul 29, 2026, 16:00:34 IST
Advertisement

একদিকে নির্মল প্রেমের গল্প, অন্যদিকে বাংলার স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগের ইতিহাস। সম্পূর্ণ ভিন্ন মেজাজের দুই প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। সিনে-মা এবং আড্ডাবাজ প্রাইভেট লিমিটেড-এর ব্যানারে নির্মিত হতে চলেছে রোম্যান্টিক ড্রামা ‘শালুক’ এবং ডকুমেন্টারি সিরিজ ‘শহীদ’। দুটি কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রান্তিক, যা তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করতে চলেছে।

প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের নতুন দুটি কাজ।
প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের নতুন দুটি কাজ।

‘শালুক’ একটি রোম্যান্টিক ড্রামা, যেখানে ভালোবাসার গল্পকে একেবারে নতুন আঙ্গিকে তুলে ধরতে চলেছেন নবাগত পরিচালক মৈনাক কুন্ডু। ছবির গল্প ও চিত্রনাট্যও তাঁরই লেখা। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন অনুরাগ পতি। ছবিতে প্রান্তিক ব্যানার্জির পাশাপাশি অভিনয় করছেন অভিষিক্তা দে, অস্মিতা খাঁ এবং একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে বর্ষীয়ান অভিনেতা প্রদীপ ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সৌরভ চ্যাটার্জি। যদিও ছবির গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি পরিচালক, তাঁর দাবি, দর্শক পেতে চলেছেন এক সতেজ, আবেগঘন এবং একেবারে নতুন ধরনের প্রেমের গল্প।

অন্যদিকে, আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে ডকুমেন্টারি সিরিজ ‘শহীদ’-এর শুটিং। বাংলার স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দেওয়া শহীদদের, বিশেষ করে বাংলার সর্বকনিষ্ঠ বিপ্লবীদের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের কাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। এখানেও মুখ্য ভূমিকায় রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। সিরিজটির চিত্রনাট্য লিখছেন দীপ সিংহ এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপ সিংহ ও মৈনাক কুন্ডু। ক্যামেরার দায়িত্বেও রয়েছেন সৌরভ চট্টোপাধ্যায়। নির্মাতাদের আশা, এই সিরিজ শুধু বিনোদনই নয়, নতুন প্রজন্মকে বাংলার গৌরবময় ইতিহাসের সঙ্গেও পরিচয় করিয়ে দেবে।

জানা গিয়েছে, আগস্টের শুরুতেই শুরু হবে ‘শহীদ’-এর শুটিং। এরপর আগস্টের শেষের দিকে কলকাতা এবং শহরের আশপাশের বিভিন্ন লোকেশনে শুরু হবে ‘শালুক’-এর শুটিং। নির্মাতা সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এটি তাদের যাত্রার শুরু মাত্র। আগামী দিনে আড্ডাবাজ প্রাইভেট লিমিটেড-এর ব্যানারে মোট ছয়টি নতুন প্রজেক্ট দর্শকদের সামনে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe