Prarabdhi Singha: মহুয়ার বায়োপিকে থাকছেন প্রারব্ধি, কোন ভূমিকায় অভিনয় করবেন তিনি?

Prarabdhi Singha: এই মুহূর্তে জোর কদমে শুটিং চলছে গুনগুন করে মহুয়া সিনেমার। উত্তরবঙ্গে পাহাড়ের কোলে চলতে থাকা সেই শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রযোজক রানা সরকার।

Published on: Jun 27, 2026, 15:06:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Prarabdhi Singha: এই মুহূর্তে জোর কদমে শুটিং চলছে ‘গুনগুন করে মহুয়া’ সিনেমার। উত্তরবঙ্গে পাহাড়ের কোলে চলতে থাকা সেই শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রযোজক রানা সরকার। ছবিতে কোথাও পাহাড়ের কোলে বৃষ্টিতে ভিজে শুটিং করতে দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীদের, কখন আবার রোদের কোলে কাজে ব্যস্ত গোটা ইউনিট।

মহুয়ার বায়োপিকে থাকছেন প্রারব্ধি
মহুয়ার বায়োপিকে থাকছেন প্রারব্ধি

কিন্তু এই সব ছবির মধ্যে একটি ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে, যদিও মেয়েটির মুখ ক্যামেরার দিকে নয় তাই মেয়েটিকে সেটা বোঝা যাচ্ছে না তবে মেয়েটির পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তাঁকে ভালোভাবেই বোঝা যাচ্ছে। গিটার হাতে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছেন তিনি আর কেউ নন অভিনেতা প্রারব্ধি সিংহ।

আরও পড়ুন: ২৬ বছর পর বাংলায় অনুপম! নতুন সরকারের কাছে কী আর্জি জানালেন অভিনেতা?

কোন ভূমিকায় অভিনয় করছেন তিনি?

এই প্রসঙ্গে আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, তিনি তিলক চক্রবর্তীর ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন। অর্থাৎ মহুয়ার ছোটবেলায় যার সম্পর্ক ছিল, তার চরিত্রে অভিনয় করছেন প্রারব্ধি। হিসেব অনুযায়ী, দিব্যাণীর বিপরীতে অভিনয় করবেন তিনি। যদিও এই চরিত্রকে হুবহু ক্যামেরার সামনে আনবেন না পরিচালক, বরং আসল চরিত্রের আদলে এই চরিত্রটিকে তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ‘অনুরাগের ছোঁয়া’, ‘মিলন হবে কত দিনে’ সহ একাধিক ধারাবাহিককে অভিনয় করেছেন প্রারব্ধি। তবে ছোট পর্দার পাশাপাশি এই প্রথম তিনি বড় পর্দায় অভিনয় করার সুযোগ পেলেন। নিঃসন্দেহে এই সুযোগ যে অভিনেতার কাছে একটি বিশাল বড় সুযোগ, সেটা বলাই বাহুল্য।

‘গুনগুন করে মহুয়া’ ছবি প্রসঙ্গে

‘গুনগুন করে মহুয়া’ সিনেমায় প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। মহুয়ার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন দিব্যাণী মন্ডল। মহানায়ক উত্তম কুমারের চরিত্র দেখতে পাওয়া যাবে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়কে।

ছবিতে ‘নন্দন’ চরিত্রে অভিনয় করবেন অর্পণ। এই নন্দন চরিত্রটি নাকি মহুয়ার প্রেমিকের চরিত্র। যদিও এটি একটি ফিকশন চরিত্র। সিনেমায় দেবলীনাকে দেখতে পাওয়া যাবে মহুয়া রায় চৌধুরীর দিদির চরিত্রে। মহুয়ার বাবার চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে। সন্ধ্যা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।

আরও পড়ুন: শুটিং ফ্লোরে আহত সোমা! কেমন আছেন ‘অন্নপূর্ণা’? কী হয়েছে অভিনেত্রীর?

এই সিনেমায় রঞ্জিত মল্লিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। তপন সিনহার চরিত্রে অভিনয় করবেন অরিন্দম শীল। তরুণ মজুমদারের চরিত্রে অভিনয় করবেন কোরক সামন্ত।