প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা প্রসেনজিতের, কী লিখলেন তিনি?
১৭ সেপ্টেম্বর, এই দিনটি গোটা ভারতবর্ষের কাছে একটি বিশেষ দিন কারণ এই দিনেই জন্ম হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ ৭৬ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ইন্ডাস্ট্রির তারকারা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
১৭ সেপ্টেম্বর, এই দিনটি গোটা ভারতবর্ষের কাছে একটি বিশেষ দিন কারণ এই দিনেই জন্ম হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ ৭৬ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে ইন্ডাস্ট্রির তারকারা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা প্রসেনজিতের
সকলের মতো এই দিন সকালে নরেন্দ্র মোদীকে ত্যাগ করে একটি বিশেষ বার্তা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং জাতির সেবায় অবিচল শক্তির কামনা করি। আপনি সর্বদা সাফল্য এবং সার্থকতা লাভ করুন।’
প্রসঙ্গত, খুব সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন করে সেন্ট্রাল বোর্ড অফ ফ্লিম সার্টিফিকেশন গঠন করেছে। আগামী ৩ বছরের জন্য এই নতুন বোর্ড সমস্ত দায়িত্ব পালন করবে। গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, যেখানে এই বোর্ডের অন্যতম সদস্য হিসাবে উঠে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম।
২০১৭ সালের পর পুনরায় গঠন হল এই বোর্ড। শেষবার ২০১৭ সালে ১২ জনকে নিয়ে এই বোর্ড গঠন হয়েছিল। সেন্সর বোর্ডের সদস্য তালিকায় প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন রুপালি গঙ্গোপাধ্যায়। রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, প্রীতি জিন্টা, পল্লবী জোশি, মনোজ জোশি, সুনীল শেট্টি, প্রিয়দর্শন সহ বাকিরা।
সেন্সর বোর্ডের সদস্যদের তালিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম থাকার কারণে খুব স্বাভাবিকভাবেই খুশি গোটা টলিউড। গত ৪০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, তার ফলে এমন গুরু দায়িত্ব তাঁর কাঁধে আসা খুব স্বাভাবিক।