...
...
Next Story

রাধা গোবিন্দের কৃপায় মায়ের মুখোমুখি হবে ছুটি? সে কি জানবে নিজের জন্মপরিচয়?

জন্ম থেকেই নিজের জন্ম পরিচয় জানে না ছুটি। সে ছোটবেলা থেকে বড় হয়েছে একটি অনাথ আশ্রমে। ছোটবেলার কোন স্মৃতি মনে নেই ছুটির। কিন্তু জীবনের একটি বাঁকে অভির সঙ্গে আবার দেখা হয়ে যায় তার, যদিও তারা দুজনে দুজনের আসল পরিচয় জানে না। কিন্তু তা সত্ত্বেও ভালোবেসে একে অপরের সঙ্গে ঘর বেঁধেছে তারা।

Published on: Aug 20, 2026, 20:55:13 IST
Advertisement

ছোট থেকেই নিজের জন্ম পরিচয় জানে না ছুটি। সে ছোটবেলা থেকে বড় হয়েছে একটি অনাথ আশ্রমে। ছোটবেলার কোনও স্মৃতি মনে নেই ছুটির। কিন্তু জীবনের একটি বাঁকে অভির সঙ্গে আবার দেখা হয়ে যায় তার, যদিও তারা দুজনে দুজনের আসল পরিচয় জানে না। কিন্তু তা সত্ত্বেও ভালোবেসে একে অপরের সঙ্গে ঘর বেঁধেছে তারা।

রাধা গোবিন্দের কৃপায় মায়ের মুখোমুখি হবে ছুটি?
রাধা গোবিন্দের কৃপায় মায়ের মুখোমুখি হবে ছুটি?

অভিকে পেয়ে গেলেও মাকে কিন্তু আজও পায়নি ছুটি। খুব স্বাভাবিক ভাবেই তাই তার মনে থেকে গিয়েছে সেই কষ্ট। আগামী জন্মাষ্টমী উপলক্ষে এবার সেই না পাওয়াই পূর্ণ হতে চলেছে ছুটির। রাধাগোবিন্দের আশীর্বাদে অবশেষে মায়ের সঙ্গে দেখা হতে চলেছে।

আরও পড়ুন: প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে অনিন্দিতা, জোর কদমে চলবে সাফাই অভিযান!

ধারাবাহিকের নতুন প্রমো অন্তত বলছে সে কথাই। ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে রাধা গোবিন্দের কাছে নিজের মায়ের জন্য কামনা করছে ছুটি। কিন্তু ঝুমকি সেখানে এসে ছুটির হাতের প্রসাদ ফেলে দেয়। খুব স্বাভাবিকভাবেই ছুটির মনে কু ঢেকে ওঠে।

আরও পড়ুন: অঞ্জনাকে মারার চেষ্টা সম্রাটের, তাহলে কি আসল সত্যি জেনে যাবে গোটা পরিবার?

অন্যদিকে যে ছুটিকে ছোটবেলায় হারিয়েছে মা, তাকে আবার ফিরে পেয়ে চিনতে পারবে তো ছুটির মা? নাকি একেবারেই সে তাকে ভুলে গিয়েছে? ছুটির জীবনের এই নতুন মোড় কতটা ইতিবাচক হতে চলেছে সেটাই এখন দেখার।

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের এই স্পেশাল এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ২৪ আগস্ট শুধুমাত্র স্টার জলসায়। আগামী ২৪ আগস্ট ১ ঘণ্টার মহা পর্ব দেখানো হবে প্রতিজ্ঞা ধারাবাহিকে। রাত ৯:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত সম্প্রচারিত হবেই ধারাবাহিক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks