...
...
Next Story

মৃত্যুমুখে ছুটি, লাগবে রেয়ার রক্ত, মেয়ের প্রাণ বাঁচাতে এগিয়ে আসবে বিপাশা?

প্রতিজ্ঞা ধারাবাহিকের গল্প অনুযায়ী জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের মূর্তি নিয়ে অভির বাড়ির সকলে মেতে ওঠে উৎসবের মেজাজে। কিন্তু তার মাঝেই হঠাৎ করে দুষ্কৃতীদের ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছুটি। স্ত্রীকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে ছুটির অবস্থা বেশ গুরুতর হয়ে যায়।

Published on: Sep 1, 2026, 17:30:26 IST
Advertisement

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের গল্প অনুযায়ী জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণের মূর্তি নিয়ে অভির বাড়ির সকলে মেতে ওঠে উৎসবের মেজাজে। কিন্তু তার মাঝেই হঠাৎ করে দুষ্কৃতীদের ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ছুটি। স্ত্রীকে প্রাণপণ বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে ছুটির অবস্থা বেশ গুরুতর হয়ে যায়।

মৃত্যুমুখে ছুটি
মৃত্যুমুখে ছুটি

ছুটিকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে দৌড়ায় অভি। কিন্তু সেখানে চিকিৎসক বলেই ছুটির অবস্থা আশঙ্কা জনক। তাকে যদি বাঁচাতে হয় তাহলে ও নেগেটিভ ব্লাড গ্রুপ দরকার। এই ব্লাড গ্রুপ ভীষণ রেয়ার। তাই খুব স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যায় অভি।

আরও পড়ুন: এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’

কিন্তু অভির এই চিন্তার কথা আড়াল থেকে শুনে নেয় বিপাশা। বিপাশার রক্ত ও নেগেটিভ কিন্তু সে কি ছুটিকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে চাইবে? মা মেয়ে একে অপরকে চেনে না তাহলে শুধুমাত্র আগন্তুক হিসেবেই কি রক্তের সম্পর্কের সেই বাঁধন আবার অটুট হবে?

আরও পড়ুন: 'একমাত্র মীর এই নামটা জানে', ভালোবেসে সুদীপ্তাকে কী বলে ডাকতেন ঋতুপর্ণ?

‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের এই টানটান এক সপ্তাহের মহাপর্ব দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। তবে আপাতত এই প্রমো দেখে ভীষণ খুশি দর্শকরা কারণ সকলেই চাই ছুটি আবার ছোটবেলার ভালোবাসার মানুষদের ফিরে পাক। কিন্তু সেটা হতে কতদিন সময় লাগবে তা দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks