ছোটবেলার জামা খুঁজে পেল ছুটি, অভি কি চিনতে পারবে নিজের বন্ধুকে?

ছোটবেলা থেকেই নিজের অস্তিত্ব খুঁজে খুঁজে হয়রান ছুটি। যবে থেকে তার জ্ঞান এসেছে সে নিজেকে পেয়েছে অনাথ আশ্রমে। সেখানেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছে সে। আজ একটা আলাদা জীবন হলেও সেই ছোটবেলার স্মৃতি মন থেকে মুছে যায়নি ছুটির দিন। নিজের জন্ম পরিচয় জানার জন্য আজও সে একইভাবে তৎপর।

Published on: Oct 10, 2026, 18:15:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোটবেলা থেকেই নিজের অস্তিত্ব খুঁজে খুঁজে হয়রান ছুটি। যবে থেকে তার জ্ঞান এসেছে সে নিজেকে পেয়েছে অনাথ আশ্রমে। সেখানেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছে সে। আজ একটা আলাদা জীবন হলেও সেই ছোটবেলার স্মৃতি মন থেকে মুছে যায়নি ছুটির দিন। নিজের জন্ম পরিচয় জানার জন্য আজও সে একইভাবে তৎপর।

অভি কি চিনতে পারবে নিজের বন্ধুকে?
অভি কি চিনতে পারবে নিজের বন্ধুকে?

অন্যদিকে অভি ছুটিকে কাছে পেলেও তাকে চিনতে পারে না। সেও খুঁজে বেড়ায় তার কাছের মানুষকে। কিন্তু বারবার সত্যের মুখোমুখি হলেও সত্যিটা কিছুতেই জানতে পারে না অভি। এদিকে বহু বছর পর ছুটির মা আবার ফিরে এসেছে ছুটির জীবনে, কিছুদিন আগে রক্ত দিয়ে সে নিজের মেয়ের প্রাণ বাঁচিয়েছে।

আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

অন্যদিকে ছুটিকে কিছুতেই জন্ম পরিচয় জানতে দেবে না ঝুমকি। তাই ছুটির ছোটবেলার জামা হাতে পেয়ে সেটিকে নষ্ট করে দিতে চায়। কিন্তু ভাগ্যের ফেরে সেই জামা এসে যায় ছুটির মায়ের কাছে। নিজের ছোট্ট পুতুলের জামা সেই চিনতে পেরে যায়। সঙ্গে সঙ্গে সেই জামা নিয়ে এসে ছুটিকে ফেরত দিয়ে দেয়।

ছোটবেলার জামা দেখে এক নজরে চিনতে পেরে যায় ছুটি। সে বাড়িতে এসে সেই জামা সযত্নে তুলে রাখে নিজের আলমারিতে। কিন্তু জামা থেকে বেল্ট পড়ে যায় মাটিতে। সেটা দেখে ফেলে অভি। অভিও চিনতে পেরে যায় ছোটবেলার বন্ধুর সেই জামাটিকে।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে

তাহলে কি এবার নিজের জন্ম পরিচয় জানতে পেরে যাবে ছুটি? অভিও কি চিনতে পারবে তার ছোটবেলার বন্ধুকে? ভাগ্য কি এই ভাবেই দুজনকে একে অপরের কাছাকাছি এনে দেবে? জানতে হলে চোখ রাখুন স্টার জলসার পর্দায়। এই বিশেষ এপিসোড সম্প্রচারিত হবে আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর।