...
...
Next Story

বাড়ির সম্মান বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলে ছুটি, ঝুমকির উদ্দেশ্য কি তাহলে সফল হবে?

বেশ কিছু সপ্তাহ হল স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক প্রতিজ্ঞা। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণজয় বিষ্ণু, অভিকা মালাকার এবং স্বপ্নিলা চক্রবর্তী। নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও স্বপ্নিলার অভিনয় বেশ মনে ধরেছে দর্শকদের।

Published on: Jun 30, 2026, 14:27:20 IST
Advertisement

বেশ কিছু সপ্তাহ হল স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'প্রতিজ্ঞা'। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রণজয় বিষ্ণু, অভিকা মালাকার এবং স্বপ্নিলা চক্রবর্তী। নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও স্বপ্নিলার অভিনয় বেশ মনে ধরেছে দর্শকদের। অন্যদিকে এই ধারাবাহিকের হাত ধরে যে নতুন জুটি তৈরি হয়েছে সেটাও বেশ জনপ্রিয় হয়েছে।

ঝুমকির উদ্দেশ্য কি তাহলে সফল হবে?
ঝুমকির উদ্দেশ্য কি তাহলে সফল হবে?

ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা যায়, ছুটির আসল পরিচয় যাতে কেউ কোনওভাবে না জানতে পারে তার জন্য প্রথম থেকেই ছুটির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ঝুমকি। কিন্তু কোনও ষড়যন্ত্রেই সে সফল হয় না। এদিকে ছুটির সঙ্গে অভির ভালোবাসা আরও যেন দিনের পর দিন বেড়েই চলেছে।

আরও পড়ুন: রাজনীতি এখন অতীত! আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল

এই সব কিছুর মধ্যেই এবার শ্বশুর বাড়িতে ছুটিকে ছোট দেখানোর জন্য ঠাকুরের জন্য তুলে রাখা গয়না আগে থেকেই সরিয়ে নেয় ঝুমকি। শুধু তাই নয়, সেই গয়না যাতে কোনওভাবেই খুঁজে না পাওয়া যায় তার জন্য সেটি বাড়ির পাশের পুকুরে ফেলে দেয় সে।

আরও পড়ুন: ননদ বৌদির রিইউনিয়ন, সিনেমা হলে চুটিয়ে মজা আরাত্রিকা-পূজার

কিন্তু এবার প্রশ্ন হল, যদি সত্যিই ছুটি সাঁতার না জানে তাহলে সে কি জলের মধ্যে তলিয়ে যাবে? নাকি অভি উদ্ধার করতে পারবে ছুটিকে? নাকি পরে দেখা যাবে ছুটি সাঁতার জানত? ঝুমকির করা ষড়যন্ত্রে পা দিয়ে কোনও ক্ষতি হয়ে যাবে নাতো ছুটির?

প্রশ্ন যেহেতু অনেক প্রশ্ন, তাই উত্তর দিতে একটু তো সময় লাগবে বৈকি, তাই আগামী ৩ জুলাই শুক্রবার প্রতিজ্ঞা চলবে টানা ১ ঘন্টা। ধারাবাহিকের এই এক ঘন্টার মহা পর্ব দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় রাতে ৯:৩০ মিনিট থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks