বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ও চর্চিত জুটি প্রতীক সেন এবং সোনামণি সাহা। ‘মোহর’ ধারাবাহিক থেকে শুরু হওয়া তাঁদের অন-স্ক্রিন রসায়ন যে অফ-স্ক্রিনেও গভীর সম্পর্কে গড়িয়েছে, তা নিয়ে টলিপাড়ায় ফিসফাস দীর্ঘদিনের। সম্প্রতি অভিনেত্রী অলকানন্দা গুহ-র শ্বশুরবাড়ির জগদ্ধাত্রী পুজোয় ফের একফ্রেমে ধরা দিলেন টেলিপাড়ার ‘মহারাজ’ ও ‘মহারানী’। আর পুজোর আসর থেকে দু’জনের হাসিমুখের ছবি সামনে আসতেই নতুন করে তুঙ্গে উঠেছে তাঁদের বিয়ের জল্পনা! শোনা যাচ্ছে, চলতি শীতেই নাকি চারহাত এক হতে চলেছে প্রতীক ও সোনামণির।

জগদ্ধাত্রী পুজোয় পাশাপাশি প্রতীক-সোনামণি, নজর কাড়ল দু’জনের সাজ:
অলকানন্দা গুহর শ্বশুরবাড়ির জগদ্ধাত্রী পুজোর একাধিক ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি সেলফিতে দেখা যাচ্ছে, নীল ও সবুজের মিশেলে সিল্কের শাড়ি এবং খোলা চুলে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন সোনামণি সাহা, আর তাঁর ঠিক পাশেই ক্যাজুয়াল টি-শার্ট, গলায় মালা ও সবুজ টুপিতে হাসিমুখে পোজ দিচ্ছেন প্রতীক সেন। অন্য একটি গ্রুপ ছবিতে অলকানন্দা গুহ, তাঁর স্বামী মনোজিৎ-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও ফ্রেমবন্দি হয়েছেন দু’জনে। এছাড়াও লাল ব্লাউজ ও কালো শাড়িতে নববধূর সাজে থাকা অলকানন্দার সঙ্গে প্রাণখোলা হাসিতে আড্ডা দিতেও দেখা গিয়েছে সোনামণিকে।
বিগ বস থেকে ফিরেই বিয়ে নিয়ে কী বললেন সোনামণি?
সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র ঘর থেকে বেরিয়ে এসেছেন সোনামণি সাহা। আর শো থেকে ফেরার পরপরই প্রতীক সেনের সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। টলিপাড়ার অন্দরে জোর খবর, এই শীতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। বিগ বসের ঘরেও সেই ইঙ্গিত দিয়েছিলেন।
বিয়ের জল্পনা নিয়ে সোনামণি খোলাখুলি কথা বলতে না-রাজ। তাঁর কথায়, ‘ওটা আমি এমনি বলেছিলাম, বিষয়টা নিয়ে বাইরে এত বাড়াবাড়ি হয়ে যাব সেটা বুঝতে পারিনি’। সুঅভিনেত্রী হওয়ার পাশাপাশি দুর্দান্ত রান্না করেন সোনামণি, বিগ বসের বাড়িতে সেই প্রমাণ পেয়েছেন সকলে। প্রতীকের মাও সোনার হাতের খাওয়ারে মুগ্ধ। জানালেন, সোনামণির হাতে বেগুন দিয়ে মাছের ঝোল তাঁর ফেভারিট।
{{/usCountry}}বিয়ের জল্পনা নিয়ে সোনামণি খোলাখুলি কথা বলতে না-রাজ। তাঁর কথায়, ‘ওটা আমি এমনি বলেছিলাম, বিষয়টা নিয়ে বাইরে এত বাড়াবাড়ি হয়ে যাব সেটা বুঝতে পারিনি’। সুঅভিনেত্রী হওয়ার পাশাপাশি দুর্দান্ত রান্না করেন সোনামণি, বিগ বসের বাড়িতে সেই প্রমাণ পেয়েছেন সকলে। প্রতীকের মাও সোনার হাতের খাওয়ারে মুগ্ধ। জানালেন, সোনামণির হাতে বেগুন দিয়ে মাছের ঝোল তাঁর ফেভারিট।
{{/usCountry}}অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে:
‘মোহর’-এর পর ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকেও প্রতীক ও সোনামণির জুটি দর্শকদের মন জয় করেছিল। পর্দার ‘শঙ্খ-মোহর’-কে বাস্তব জীবনেও স্বামী-স্ত্রী হিসেবে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁদের অগণিত অনুরাগী। অলকানন্দার বাড়ির পুজোয় দু’জনকে এভাবে একসঙ্গে দেখে নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এখন দেখার, এই শীতেই সত্যিই প্রতীক-সোনামণির বিয়ের সানাই বাজে কি না! প্রসঙ্গত, এটা হবে সোনামণির দ্বিতীয় বিয়ে, এর আগে কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে ৫ বছরের দাম্পত্য সম্পর্কে ছিলেন নায়িকা।
ABOUT THE AUTHOR
প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।