...
...
Next Story

Sona Moni-Pratik: বিগ বসে সোনামণি ‘গ্রিক দেবী’, দাবি ‘প্রেমিক’ প্রতীকের, মুটিয়ে যাওয়া নিয়ে হল ট্রোল

Sona Moni-Pratik: 'জাপানি 'জাপান' পাড়ি দিয়ে সোজা 'গ্রিসে' গিয়ে গ্রিক দেবী হয়ে গেলেন', সোনামণিকে নিয়ে লিখলেন চর্চিত প্রেমিক প্রতীক সেন।

Published on: Aug 31, 2026, 17:00:39 IST
Advertisement

'মোহর' ও 'দেবী চৌধুরানি', ‘এক্কা দোক্কা’ খ্যাত জনপ্রিয় বাংলা অভিনেত্রী সোনামণি সাহা বর্তমানে মুম্বাই পাড়ি দিয়েছেন 'বিগ বস বাংলা'-র প্রতিযোগী হিসেবে। স্টার জলসার 'শুভ বিবাহ' ধারাবাহিকে শেষবার দেখা যাওয়া সোনামণি দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকার পর চর্চা হচ্ছিল জি বাংলার ইচ্ছাধারী নাগকন্যাতে নাকি লিড রোলে দেখা যাবে তাঁকে। কিন্তু জলসা কন্যা রইলেন জলসাতেই। এবার রিয়্যালিটি শো-এর ঘরে বেশ জাঁকিয়ে বসেছেন। তবে নতুন সফর শুরুতেই তাঁর ওজন বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

বিগ বসে সোনামণি ‘গ্রিক দেবী’,দাবি ‘প্রেমিক’ প্রতীকের, মুটিয়ে যাওয়া নিয়ে হল ট্রোল
বিগ বসে সোনামণি ‘গ্রিক দেবী’,দাবি ‘প্রেমিক’ প্রতীকের, মুটিয়ে যাওয়া নিয়ে হল ট্রোল

বডি শেমিং ও নেটপাড়ার ট্রোলিং

পর্দায় ফেরার পরেই নেটিজেনদের একাংশ সোনামণির শারীরিক পরিবর্তন ও ‘মুটিয়ে যাওয়া’ নিয়ে মন্তব্য করতে শুরু করে। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর বাড়তি ওজন নিয়ে কুরুচিকর পোস্ট ও বডি শেমিংয়ের ট্রোলিং এখন তুঙ্গে। গ্র্যান্ড ওপেনিং-এ ‘ঝিনকুনাকুর’ গানে নেচে ট্রোলড সোনামণি। একজন তো সরাসরি কটাক্ষ করে লেখেন, ‘বাবা, পুরো হাতি হয়ে গেছো তো’। কেউ আবার সোনামণিকে ওজন কমানোর পরামর্শ দেন।

পাশে দাঁড়ালেন 'মোহর' কো-স্টার ও চর্চিত প্রেমিক প্রতীক সেন

ট্রোলিংয়ের এই কঠিন সময়ে সোনামণির পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তাঁর 'মোহর' ধারাবাহিকের সহ-অভিনেতা এবং চর্চিত প্রেমিক প্রতীক সেন। সমস্ত কুরুচিকর মন্তব্যকে পাশে সরিয়ে সোনামণিকে উৎসাহ দিয়ে এবং তাঁকে 'গ্রিক দেবী' আখ্যা দিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি।

প্রতীক স্টার জলসার ফেসবুক পেজের এক পোস্টে লিখেছেন, 'জাপানি 'জাপান' পাড়ি দিয়ে সোজা 'গ্রিসে' গিয়ে গ্রিক দেবী হয়ে গেলেন। সোনার দামও যা বাড়ছে দিন দিন.....! #bigboss-টাও পুরো সোনালী হয়ে গেল।...... বিভিন্ন চরিত্রের মাধ্যমে সবার মন জয় করেছো। আবারও আমাদের সোনা মানুষের মনের মণি হয়ে থাকবে, আমি জানি। সবাই পাশে থাকবেন।'

প্রতীকের মন্তব্য
 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe