জি বাংলার ‘কমলা নিবাস’-এ জমে উঠেছে নতুন এক সমীকরণ। সম্প্রতি এই ধারাবাহিকে প্রবেশ করেছেন পরিচিত মুখ, অভিনেত্রী প্রীতি কুন্ডু। সম্রাটকে বিয়ে করে বিষাক্ত দাম্পত্য়ে আটক ঝিনুক। ওদিকে ঝিনুকের সঙ্গে ‘ইডিয়েট’ রণজয়ের বন্ধুত্বের গভীরতা জেনে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে ‘সাইকো’ সম্রাট (ধ্রবজ্যোতি সরকার)।

রণজয়ের (শৌনক রায়) বদলে তাঁদেরই কলেজের আরেক ছেলের উপর প্রাণঘাতী হামলা করে বসে সে। এতকিছুর মাঝে রণজয়ের ছোটবেলার বান্ধবী ‘শ্রাবণী’-র চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন নতুন অভিনেত্রী।
দর্শকমহলে শ্রাবণী চরিত্র নিয়ে চর্চা
ধারাবাহিকে শ্রাবণী চরিত্রের এন্ট্রির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই চরিত্রে দেখা যাচ্ছে প্রীতি কুণ্ডুকে। দর্শক তাঁকে এর আগে ‘আনন্দী’ এবং ‘পরশুরাম আজকের নায়ক’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছেন।
সম্পর্কের বেড়াজালে আটকে ঝিনুককে কোনওদিনই মনের কথা বলতে পারেনি রণজয়। দত্তক পুত্র হলেও, সম্পর্কে ঝিনুকের মামার ছেলে রণজয়। যদিও দুই পরিবারের মধ্যে সখ্যতা একে বারেই নেই। পরিবারের অমতে শ্রীনিবাসকে বিয়ে করেছিল কমলা। সেই ক্ষত দাদার মনে আজও দগদগে।
ঝিনুকের বেস্ট ফ্রেন্ড রণজয়। তবে রণজয় মনপ্রাণ ঢেলে ভালোবেসেছে ঝিনুককে। এতদি্ন বিরহে রণজয়ের দেবদাস অবতার দর্শক দেখেছে, তবে রণজয়ের জীবনে এবার আগমন ঘটেছে শ্রাবণীর। রণজয় ও শ্রাবণীর এই নতুন সমীকরণ ও অনস্ক্রিন রসায়ন দেখতে দর্শক দারুণ উৎসাহী।
{{/usCountry}}ঝিনুকের বেস্ট ফ্রেন্ড রণজয়। তবে রণজয় মনপ্রাণ ঢেলে ভালোবেসেছে ঝিনুককে। এতদি্ন বিরহে রণজয়ের দেবদাস অবতার দর্শক দেখেছে, তবে রণজয়ের জীবনে এবার আগমন ঘটেছে শ্রাবণীর। রণজয় ও শ্রাবণীর এই নতুন সমীকরণ ও অনস্ক্রিন রসায়ন দেখতে দর্শক দারুণ উৎসাহী।
{{/usCountry}}ভবিষ্যতের মোড়: ছোটবেলার এই বন্ধুত্ব কি আগামী দিনে অন্য কোনো নতুন মোড় নেবে? নাকি রণজয়ের জীবনের জটিলতা আরও বাড়াবে? সেই উত্তর পেতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগী থেকে শুরু করে ছোটপর্দার দর্শকেরা।