টলিউডের অন্যতম সেরা এবং সফল অন-স্ক্রিন রোম্যান্টিক জুটি হলেন দেব (Dev) এবং কোয়েল মল্লিক (Koel Mallick)। ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’ থেকে শুরু করে ‘পাগলু’— এই জুটির কেমিস্ট্রি বাঙালি দর্শকদের চিরকালই পছন্দের। কিন্ত দীর্ঘদিন বড়পর্দায় গায়েব এই রসায়ন। নতুন বছরের শুরু থেকেই টলিপাড়ায় জোর গুঞ্জন, ককপিটের ৮ বছর পর আবারও রুপোলি পর্দায় ফিরতে চলেছে এই জুটি। সৌজন্যে খাদান ২। তবে সেই ধামাকার আগেই একফ্রেমে ধরা দিলেন টলিউডের এই হিট জুটি।

রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে এবার অতিথি হিসেবে হাজির হলেন কোয়েল মল্লিক। ইতিমধ্যেই দাদাগিরির সেট থেকে দেব ও কোয়েলের একটি বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
দাদাগিরির সেটে দেব-কোয়েল ম্যাজিক
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, দাদাগিরির চেনা নীল ব্যাকড্রপের সামনে ফর্মাল ক্রিম রঙা স্যুটে নজর কাড়ছেন শো-এর নতুন সঞ্চালক দেব। আর তাঁর ঠিক পাশেই লাল রঙের ফ্লোরাল প্রিন্টের শাড়িতে মোহময়ী লুকে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক। দেবের ‘গসিপ পার্টনার’ কোয়েলের এই উপস্থিতি আসন্ন এপিসোডের উন্মাদনা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
শুভশ্রীর পর এবার কোয়েলের পালা
কাকতালীয়ভাবে, দাদাগিরির গ্র্যান্ড ওপেনিং-এ দেবের সাপোর্টে মঞ্চে হাজির হয়েছিলেন ওঁর প্রাক্তন তথা অন্যতম চর্চিত অন-স্ক্রিন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার দর্শকদের নস্টালজিয়া উস্কে দিতে এবং দেবের পাশে দাঁড়াতে দাদাগিরিতে সামিল হলেন কোয়েল।
{{/usCountry}}কাকতালীয়ভাবে, দাদাগিরির গ্র্যান্ড ওপেনিং-এ দেবের সাপোর্টে মঞ্চে হাজির হয়েছিলেন ওঁর প্রাক্তন তথা অন্যতম চর্চিত অন-স্ক্রিন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার দর্শকদের নস্টালজিয়া উস্কে দিতে এবং দেবের পাশে দাঁড়াতে দাদাগিরিতে সামিল হলেন কোয়েল।
{{/usCountry}}দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় এই জুটিকে একসাথে দেখতে পাওয়ার খবরে উচ্ছ্বসিত ভক্তমহল। এর আগে জলসার ডান্স রিয়ালিটি শো-এ তাঁদের একসঙ্গে দেখেছে ফ্যানেরা। ছবিতে ওনাদের অফ-স্ক্রিন বন্ডিং এবং মিষ্টি হাসিই বলে দিচ্ছে, সময়ের সাথে সাথে ওনাদের বন্ধুত্বের সমীকরণ কতটা মজবুত হয়েছে।
দেবের সবচেয়ে কাছের বন্ধু কোয়েল
এক সাক্ষাৎকারে দেব বলেছিলেন-'যত রাজ্যের গসিপ আমার কোয়েলের সঙ্গেই হয়। সে তো একেবারে ‘গসিপ কুইন’। ও আমার বেস্ট ফ্রেন্ড। নায়িকাদের মধ্যে যদি কারো কাছে সব কথা বলতে পারি, তাহলে সেটা একমাত্র কোয়েলই।'
আসছে খাদান ২
চলতি বছরের শুরুতেই খাদান ২ ঘোষণা করেছিলেন দেব। এই ছবিতে দেবের নায়িকা কোয়েল মল্লিক। আগামী বছরেই মুক্তি পাবে এই ছবি, এখনও ঠিক হয়নি মুক্তির তারিখ। বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেশু৭ এবং প্রজাপতি ২-এর পর দেবের পরবর্তী মেগা প্রোজেক্ট খাদান ২।