সোশ্যাল মিডিয়ায় একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আকৃতি আগরওয়াল। ভাইরাল হওয়া পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না থাকলেও তাতে বিশ্বাসঘাতকতার অভিযোগের ইঙ্গিত রয়েছে। সেই কারণেই বহু নেটিজেন পোস্টটিকে পৃথ্বী শ-র সঙ্গে তাঁর সম্পর্কের সঙ্গেই জুড়ে দেখছেন।

ভাইরাল স্ক্রিনশটটিতে লেখা ছিল, ‘আমি বহুবার প্রতারিত হয়েছি, তবুও একটি কথাও বলিনি। এক ধাপ এগিয়ে যাওয়ার পর কী হল, এখনও বিশ্বাস করতে পারছি না। সবকিছু সত্যি, সব গুজব সত্যি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যা কিছু দেখা যায়।’
তবে বর্তমানে এই স্টোরিটি আকৃতির ইনস্টাগ্রাম প্রোফাইলে আর দেখা যাচ্ছে না। সেটি তিনি নিজে মুছে ফেলেছেন, নাকি ২৪ ঘণ্টার নির্ধারিত সময় শেষ হওয়ায় অদৃশ্য হয়েছে, তা স্পষ্ট নয়।
বিয়ে ভাঙার জল্পনায় নীরব পৃথ্বী ও আকৃতি
ভাইরাল পোস্ট নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি আকৃতি আগরওয়াল বা পৃথ্বী শ। সম্পর্কে ভাঙনের জল্পনা নিয়েও তাঁদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফলে বিষয়টি এখন শুধুই সোশ্যাল মিডিয়ার জল্পনার পর্যায়েই রয়েছে।
মার্চেই জানিয়েছিলেন বাগদানের খবর
চলতি বছরের মার্চ মাসে পৃথ্বী শ সোশ্যাল মিডিয়ায় আকৃতি আগরওয়ালের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আনেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘মাঠে ছক্কা হাঁকানো থেকে শুরু করে জীবনের জন্য নিখুঁত ইনিংস খেলা পর্যন্ত, সে-ই আমার নিখুঁত ইনিংস।’ পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় এবং শুভেচ্ছাবার্তায় ভরে যায় কমেন্ট বক্স।
কে এই আকৃতি আগরওয়াল?
{{/usCountry}}কে এই আকৃতি আগরওয়াল?
{{/usCountry}}আকৃতি আগরওয়াল দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের অন্যতম। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ৩২ লক্ষেরও বেশি। ফ্যাশন, লাইফস্টাইল এবং নাচের ভিডিয়োর মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তেলুগু ছবি ‘ত্রিমুখা’-র মাধ্যমে অভিনয় জগতেও আত্মপ্রকাশ করেছেন।
পৃথ্বী শ এখন কোথায়?
একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় প্রতিভা হিসেবে পরিচিত ছিলেন পৃথ্বী শ। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে এবং একই বছর টেস্ট অভিষেকেই শতরান করে নজর কেড়েছিলেন তিনি। তবে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে জাতীয় দলের বাইরে রয়েছেন পৃথ্বী। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেট খেলছেন এবং আবারও ভারতীয় দলে ফেরার লক্ষ্যে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।